স্টাফ রিপোর্টার
৩ মে ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোরে সিলেটের সড়কে ঝরল ৮ নির্মাণ শ্রমিকের প্রাণ

ভোরে কাজের সন্ধানে বের হয়েছিলেন একদল নির্মাণ শ্রমিক। সঙ্গে ছিল ঢালাই মেশিন আর বুকভরা স্বপ্ন। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই মহাসড়কের বাঁকে সব স্বপ্ন বিলীন হয়ে গেল। সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ৮ জন নির্মাণ শ্রমিক।

‎আজ রোববার (৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তেলিবাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন পিকআপে থাকা আরও বেশ কয়েকজন শ্রমিক।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে সিলেটের আম্বরখানা থেকে প্রায় ২০ জন নির্মাণ শ্রমিক একটি পিকআপ ভ্যানে করে দক্ষিণ সুরমার লালাবাজারের দিকে যাচ্ছিলেন। তেলিবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাঁঠালবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা শ্রমিকরা মহাসড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই চারজন মারা যান এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়।

‎নিহতদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন—সিলেটের জালালাবাদ থানার মো. বদরুল (৩০)। সুনামগঞ্জের দিরাই উপজেলার মো. সুরুজ আলী (৬০), মোছা. মুন্নি (৩৫), মো. ফরিদুল (৩৫) এবং বাকি চারজনের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

আহত এক শ্রমিক জানান, তারা একটি ভবনের ঢালাই কাজের জন্য যাচ্ছিলেন। মুহূর্তের সংঘর্ষে পিকআপে থাকা সবাই ছিটকে পড়েন এবং হতাহতের ঘটনা ঘটে। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

‎সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মঞ্জুরুল আলম জানান, দুর্ঘটনায় এ পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

‎দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।