সবুজ প্রান্ত অনলাইন
১০ এপ্রিল ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে মুখোমুখি সংঘর্ষ থেকে বাঁচতে গিয়ে খাদে দুই বাস

সিলেটে বিপরীত দিক থেকে আসা দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে অন্তত ৯ থেকে ১০ জন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেল পৌনে ৩টা নাগাদ সিলেট শহরের এয়ারপোর্ট রোডের মালনিছড়া পুলিশ বক্সের নিকটবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার কবলে পড়া বাস দুটিতে পর্যটকরা ভ্রমণ করছিলেন। এর মধ্যে ‘সাদাপাথর পর্যটন’ ও ‘রাহাত এন্টারপ্রাইজ’ নামের বাস দুটি বিপরীত দিক থেকে আসার সময় হঠাৎ মুখোমুখি অবস্থানে চলে আসে। বড় ধরনের সংঘাত এড়াতে চালকরা দ্রুত গতি পরিবর্তন করলে সাদাপাথর পর্যটনের বাসটি পুরোপুরি রাস্তার পাশের খাদে পড়ে যায় এবং রাহাত এন্টারপ্রাইজের বাসটি আংশিক উল্টে যায়। দুর্ঘটনার পরপরই পর্যটকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজে এগিয়ে আসেন।

‎সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে দুর্ঘটনা কবলিত বাস দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার জন‍্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহানগর পুলিশের ট্রাফিক বিভাগকে অবহিত করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১০

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১১

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১২

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৩

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৪

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৫

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৬

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৭

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৮

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

১৯

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।