বিশ্বনাথ প্রতিনিধি
৫ মার্চ ২০২৬, ৯:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে দুই শতাধিক পরিবারের মধ্যে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ

সিলেটের বিশ্বনাথে দুই শতাধিক অভাবী পরিবারের মধ্যে রমজান মাসের খাদ্যসামগ্রী বিতরণ করেছে ‘বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন ইউকে’। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে বিশ্বনাথ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় ৬ লাখ টাকা মূল্যের এই খাদ্যসহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদি লুনা।

 

প্রধান অতিথির বক্তব্যে তাহসিনা রুশদি লুনা বলেন, প্রবাসীরা নিজ কষ্টের উপার্জিত অর্থ দিয়ে সব সময় দেশের মানুষের সেবায় এগিয়ে আসেন। জাতীয় দুর্যোগ থেকে শুরু করে বিভিন্ন সংকটে তাদের ভূমিকা অগ্রগণ্য। তিনি আরও উল্লেখ করেন, দেশ ও জনকল্যাণে গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হলে সমাজের সুবিধাবঞ্চিত মানুষ তাদের অধিকার ফিরে পাবেন। এই উন্নয়নের যাত্রায় সিলেট-২ আসনের অবহেলিত জনপদকেও সম্পৃক্ত করা হবে এবং নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

 

বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি হোসাইন আহমদ প্রবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম রেজার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলছুমা রুবি, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি হাজী মো. আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের উপদেষ্ঠা আব্দুল মান্নান রিপন,বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, সামছুল ইসলাম, ভার্চুয়ালি বক্তব্য রাখেন সংগঠনের ইউকে শাখার সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য প্রবাসী আল-আমিন, সংগঠনের সহসাধারণ সম্পাদক জাকির হোসেন ইমন। স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের অর্থ সম্পাদক নূর উদ্দিন সামী। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সদস্য জামিল আহমদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট ২ আসনের সংসদ সদস্যের একান্ত সচিব ময়নুল হক, বিশ্বনাথ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামছুল ইসলাম, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন ইউকের উপদেষ্ঠা আসাদুজামান নূর আসাদ, তজম্মুল আলী রাজু, তারেক আহমদ খজির, ইমাম উদ্দিন, শাহ আমির উদ্দিন, তানিমুল ইসলাম তামিম, খালেদ মিয়া, সংগঠক ওয়াসিম উদ্দিন, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সহসভাপতি তাজুল ইসলাম সাজু, দিলোয়ার হোসেন সজিব, সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কাওছার আহমদ, দপ্তর সৎম্পাদক এবাদুল হক, ক্রীড়া সম্পাদক তামজিদ আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, সদস্য তাজুল ইসলাম, হাসান আল-মামুন, উমায়ের আহমদ, নাবেদ উমর, রাকিব আলী, সাজ্জাদুল ইসলাম সাজু, মিশকাত আল-ফাতিন, জয়নুল ইসলাম, তাহমিদ আল আবির, শরিফ উদ্দিন আহমদ, এমাদুর রহমান ইমাদ, শিমুল আহমদ, শাহ উবাইদ রহমান, নিয়াজ আহমদ নাদিম প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সংগঠনের সদস্য জামিল আহমদ এবং স্বাগত বক্তব্য দেন অর্থ সম্পাদক নুর উদ্দিন সামী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।