জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের পাঠানচক গ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের একটি কালভার্ট নির্মানকে কেন্দ্র করে সংশ্লিষ্ট ঠিকাদার ও স্থানীয়দের মধ্যে সৃষ্ট জটিলতার অবসান হয়েছে। শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমানের মধ্যস্থতায় উভয়পক্ষের লোকদের উপস্থিতিতে বিষয়টি মিমাংসা করা হয়। উভয়পক্ষের সমোঝোতার মাধ্যমে ব্রীজ সংলগ্ন সংশ্লিষ্ট জমি যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সেখানে একটি গার্ডওয়াল নির্মান করে দেয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়। তাছাড়া ব্রীজ নির্মান কাজ দেখভাল করার জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, স্থানীয় ইউপি সদস্য শামীম আহমদ খান, সাবেক ইউপি সদস্য আজিজুর রহমান ও মাস্টার মাহমুদুল হাসান খান।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।