সবুজ প্রান্ত
১ ডিসেম্বর ২০২৪, ৪:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে প্রশাসনের সাথে উপজেলা প্রেসক্লাবের মতবিনিময়

জকিগঞ্জ প্রতিনিধি ::

জকিগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিভিন্ন বিষয়াদি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম ও জকিগঞ্জ থানার নবাগত ওসি জহিরুল ইসলাম মুন্নার সাথে পৃথকভাবে মতবিনিময় করছেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মতবিনিময় কালে সাংবাদিক নেতৃবৃন্দ অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পাওয়ায় ইউএনও আফসানা তাসলিমকে অভিনন্দন জানান এবং জকিগঞ্জে দায়িত্বপালন কালে তাঁর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে সম্মাননা স্মারক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা ডেভেলপমেন্ট অফিসার ফেরদৌস জামান সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সিও এমএ ফাত্তাহ। পরে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ জকিগঞ্জ থানার নবাগত ওসি জহিরুল ইসলাম মুন্নার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় ওসি জহিরুল ইসলাম মুন্না পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। জবাবে সাংবাদিক নেতৃবৃন্দ জকিগঞ্জের সম্প্রীতি বজায় রেখে জনগণের কল্যাণে কাজ করার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ,  সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, ক্রীড়া সম্পাদক লিমন তালুকদার, তথ্য প্রযুক্তি সম্পাদক আহমদ আল মনজুর, নির্বাহী সদস্য আহমদ হোসাইন আইমান, ডা. হাবিবুল্লাহ মিসবাহ, আব্দুশ শহীদ শাকির, আজাদুর রহমান, জাকির আহমদ, সাইফুর রহমান, মাজহারুল ইসলাম চৌধুরী প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

১০

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

১১

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১২

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

১৩

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

১৪

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

১৫

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

১৬

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

১৭

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

১৮

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১৯

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।