সবুজ প্রান্ত
২ ডিসেম্বর ২০২৪, ১২:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে লজ্জাতুন্নেছা হাই স্কুলের রুবি জয়ন্তীর রেজিস্ট্রেশন শুরু

বিশ্বনাথ প্রতিনিধি
‘রুবি জয়ন্তীতে চলো যাই শৈশবে স্মৃতির টানে’ শ্লোগানে সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নের আলহাজ্ব লজ্জতুননেছা বহুমুখি উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে রুবি জয়ন্তীতে প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের পূণর্মিলনী অনুষ্ঠানের রেজিষ্ট্রেশন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয়ের হলরুমে কেক কেটে ও পরে বেলুন উড়িয়ে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
রুবি জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক মো. মকব্বির আলীর সভাপতিত্বে শিক্ষার্থী জান্নাতুল তাশকিয়া মাইশার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী, যুক্তরাজ্য প্রবাসী রেদওয়ান আহমদ সুহেল (অডিওকলে বক্তব্য রাখেন), ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রউফ, আলহাজ্ব লজ্জতুননেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুলশী কুমার সাহা, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি গোলাম রব হাছনু।
আরও বক্তব্য রাখেন রুবি জয়ন্তী উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক কয়েছ আহমদ, প্রাক্তন শিক্ষার্থী শাহজাহান সজীব।
শুরুতে কুরআন তেলাওয়াত করেন প্রাক্তন শিক্ষার্থী আবু বকর ও শুভেচ্ছা বক্তব্য রাখেন রুবি জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব ডা. মোস্তাক আহমদ রুহেল।
পরে, রুবি জয়ন্তী অনুষ্ঠানের প্রচার-প্রচারণার অংশ হিসেবে বর্ণাঢ্য র‍্যালী ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের চেষ্টার অভিযোগ

ওসমানী মেডিকেলের সেবা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী, ‘আই অ্যাম রিয়েলি হ্যাপি’

ম্যানচেস্টারে শাহজালাল মসজিদে দারুল কিরাতের পুরস্কার বিতরণ ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রী আসছেন, গভীর রাতে ওসমানী মেডিকেলে পরিষ্কার-পরিচ্ছন্নতায় তোড়জোড়

জকিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্পে ৫ শতাধিক রোগীর সেবা, ছানি অপারেশনের জন্য নির্বাচিত ১০৫ জন

আগামীকাল সিলেটে আসছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, পরিদর্শন করবেন ওসমানী মেডিকেল

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

১০

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

১১

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

১২

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

১৩

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

১৪

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

১৫

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

১৬

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

১৭

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

১৮

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১৯

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।