সবুজ প্রান্ত
৭ ডিসেম্বর ২০২৪, ৫:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে আসছেন মদিনা শরীফের প্রখ্যাত আলেম ড. ইয়াকুব দেহলভী

জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জে আসছেন পবিত্র মদিনা মুনাওয়ারার প্রখ্যাত আলেম, মসজিদে কুবার সাবেক ইমাম, মদিনা মুনাওয়ারার উস্তাযুল হাদীস ড. মুহাম্মদ ইয়াকুব আদ-দেহলভী আল মাদানী। তিনি আগামী ২৩ ডিসেম্বর সোমবার জকিগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান শাহবাগ জামেয়া মাদানিয়া ক্বাসিমুল উলূম মাদ্রাসার ৫১ তম বার্ষিক ওয়াজ মাহফিলে আগমন করবেন। শনিবার (৭ ডিসেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গনে সাংবাদিকদের সাথে আলাপকালে মাদ্রাসার মুহতামিম ক্বারী মাওলানা শায়খ আবদুল হাফিয এ তথ্য জানান।

মাওলানা শায়খ আবদুল হাফিয আরো জানান, এ বছর মাদ্রাসার বার্ষিক মাহফিলে আরো তাশরিফ আনবেন বিশ্ববরেণ্য আলেম শায়খুত তাফসীর শায়খ ড. আশরাফ মাকদাম, বৃটেনের মারকাযুল উলূম ব্লাকবর্নের প্রিন্সিপাল শায়খুল হাদীস আল্লামা বিলাল বাওয়া, নিউইয়র্কের জামিয়াতুল উলূমের প্রিন্সিপাল শায়খ ইয়ামিন। তাছাড়া দেশীয় উলামাদের মধ্যে বয়ান পেশ করবেন আল্লামা নূরুল ইসলাম সুনামগঞ্জী, মুফতি সাখাওয়াত হুসাইন রাজি, মুফতি আবুল হাসান জকিগঞ্জী।
তাছাড়া তরুন প্রজন্মের আলোচিত দুজন আলেম মুফতি রেজাউল করীম আবরার ও মাওলানা আলী হাসান উসামা মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করবেন।
মাহফিলে সভাপতিত্ব করবেন সিনিয়র আলেম যথাক্রমে শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলী, আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মীপুরী, আল্লামা শফিকুল হক সুরইঘাটি, শায়খুল হাদীস আলিমুদ্দীন দূর্লভপুরী, শায়খ জিয়া উদ্দিন, শায়খুল হাদীস উবায়দুল্লাহ ফারুক প্রমুখ।
এ বছর মাহফিলে মাদ্রাসার দাওরাহ সম্পন্নকারী ৭০ জন ছাত্রকে পাগড়ী প্রদান করা হবে। মাহফিলে দেশ বিদেশের সর্বস্তরের মুসলিম জনতার সহযোগিতা কামনা করেছেন মাদ্রাসার মুহতামিম ক্বারী মাওলানা শায়খ আবদুল হাফিয। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: বিভাগীয় কমিশনার

দোয়ারাবাজার সুরমা ইউনিয়ন তালামিযের মিলাদ দোয়া মাহফিল 

ওসমানী বিমানবন্দর থেকে ইস্তাম্বুল রুট চালুর উদ্যোগ, ঢাকায় ফিরছে ইউরোপের ভিসা সেন্টার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের চেষ্টার অভিযোগ

ওসমানী মেডিকেলের সেবা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী, ‘আই অ্যাম রিয়েলি হ্যাপি’

ম্যানচেস্টারে শাহজালাল মসজিদে দারুল কিরাতের পুরস্কার বিতরণ ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রী আসছেন, গভীর রাতে ওসমানী মেডিকেলে পরিষ্কার-পরিচ্ছন্নতায় তোড়জোড়

জকিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্পে ৫ শতাধিক রোগীর সেবা, ছানি অপারেশনের জন্য নির্বাচিত ১০৫ জন

আগামীকাল সিলেটে আসছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, পরিদর্শন করবেন ওসমানী মেডিকেল

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

১০

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

১১

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

১২

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

১৩

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

১৫

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

১৬

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

১৭

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

১৮

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

১৯

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।