সবুজ প্রান্ত
২৩ নভেম্বর ২০২৪, ৪:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে মর্নিং স্টার স্কুলে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের পাশাপাশি মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে

শিক্ষার্থীদেরকে শিক্ষার পাশাপাশি মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহযোগিতা করা, সমাজ কল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত করা এবং বড়দের সম্মান, ছোটদের স্নেহ এবং সহপাঠিদেরকে ভালোবাসতে হবে। দেশ ও সমাজ বিরোধী কোন কাজে সম্পৃক্ত হওয়া যাবে না। তথ্য-প্রয়ুক্তির ইতিবাচক দিক গ্রহন করে প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেকে দক্ষ করে তুলতে হবে। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে জকিগঞ্জে কামালগঞ্জ মর্নিং স্টার কিন্ডারগার্টেন স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

মর্নিং স্টার কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক আসমা বেগম চৌধুরীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক ফারহানা ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, সাংবাদিক মেহেদী হেলাল।

বক্তব্য রাখেন স্কুলের সহকারি শিক্ষক রোমান উদ্দীন চৌধুরী, মাছুমা জান্নাত, সাহিদা আক্তার সাকি, রোমানা আক্তার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র আবু উবায়দা।
অনুষ্ঠানে নৃত্য প্রদর্শন করে স্কুলের ৩য় শ্রেণির শিক্ষার্থী সৈয়দা ওয়াজিবাহ রাহমি, ৪র্থ শেণির শিক্ষার্থী হাফিজা জান্নাত, মারওয়া ও তার দল উম্মে ছাওদা রিদা ও তার দল। তাছাড়া গান পরিবেশণ করে সোলাইমান হোসেন আবিদ (৫ম শ্রেণি) মাইশা ইসলাম (৪র্থ শ্রেণি) উম্মে ছাওদা রিদা (৫ম শ্রেণি), জান্নাতুল মাওয়া (২য় শ্রেণি)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১০

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১১

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১২

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৩

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৪

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৫

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৬

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৭

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৮

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৯

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।