সবুজ প্রান্ত
২৫ নভেম্বর ২০২৪, ৯:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঔষধ কোম্পানী প্রতিনিধিদের হাসপাতালে প্রবেশে বিধিনিষেধ আরোপ

এখন থেকে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালে প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

গত ১৮ নভেম্বর স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা দেশের সব হাসপাতালে পাঠানো হয়েছে। নির্দেশনা প্রতিপালনে ব্যর্থ হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
সরকারি ও বেসরকারি হাসপাতালে আগত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত চিকিৎসাধীন ও চিকিৎসা নিতে আসা সবার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য এবং হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম অধিকতর উন্নয়নের লক্ষ্যে ১০টি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
নির্দেশনায় বলা হয়, সব সরকারি ও বেসরকারি হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। হাসপাতালে আগত আহতদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা দিতে হবে। সব আহত ব্যক্তির চিকিৎসা বিনামূল্যে করতে হবে।
এছাড়া বেসরকারি হাসপাতালগুলোতে যদি কেউ চিকিৎসায় অসমর্থ হয়—তবে ওই হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তির ওষুধের খরচ সরকার বহন করবে। এক্ষেত্রে উপযুক্ত বিল-ভাউচার স্বাস্থ্য অধিদফতরে দাখিল করা হলে তা যাচাই করে পরিশোধ করা হবে।
পাশাপাশি চিকিৎসাধীন আহত ব্যক্তিদের মধ্যে কাউকে অধিকতর উন্নত চিকিৎসার প্রয়োজনে (দেশে যার চিকিৎসা সম্ভব নয় এবং বিদেশে পাঠানো হলে নিরাময় বা উন্নতি হবে এমন আহতদের) বিদেশে পাঠানোর প্রয়োজন হলে সংশ্লিষ্ট মেডিক্যাল বোর্ডের পরামর্শ মোতাবেক উপযুক্ত রেকর্ডপত্রসহ সংশ্লিষ্ট আহত ব্যক্তির আবেদন জরুরি ভিত্তিতে স্বাস্থ্যসেবা বিভাগে পাঠাতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়, হাসপাতালে আগত সব উপযুক্ত দর্শনার্থীদের জন্য ভিজিটর কার্ড প্রবর্তন করতে হবে। ভিজিটর কার্ডবিহীন কোনও দর্শনার্থী হাসপাতালের ভেতরে বা রোগীর কক্ষে প্রবেশ বা অবস্থান করতে পারবেন না। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করবেন।

এছাড়া কোনও ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ বা বিভিন্ন কোম্পানির ডিলার কোনোভাবেই হাসপাতালের ভেতরে প্রবেশ করতে পারবেন না। প্রত্যেক চিকিৎসক ও চিকিৎসা সংশ্লিষ্ট সবাইকে রোগী দেখার সময়সূচি ও পরীক্ষা-নিরীক্ষার সময়সূচি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

প্রতিটি হাসপাতালে সুশৃঙ্খল চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে রিসিপশন ডেস্ক স্থাপন করতে হবে। অভ্যর্থনা কক্ষে আগত রোগীদের রোগের ধরন অনুযায়ী বাছাইপূর্বক নির্ধারিত চিকিৎসকের কাছে পাঠানোর ব্যবস্থা করতে হবে।
নির্দেশনায় বলা হয়, হাসপাতালে আগত সেবাপ্রার্থীদের টিকিট কেনার বিষয়টি সুশৃঙ্খল করতে হবে। সম্ভাব্য সব হাসপাতালে এ বিষয়ে ডিজিটাল ব্যবস্থা প্রবর্তন করতে হবে। উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধিত বা সার্টিফায়েড নয় এমন কোনও ব্যক্তি চিকিৎসা দেওয়ার কোনও পর্যায়েই কোনও হাসপাতালে সংযুক্ত থাকতে পারবেন না। হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি নিশ্চিত করতে হবে।আস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

১০

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

১১

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

১২

৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে

১৩

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

১৪

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

১৫

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

১৬

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

১৭

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

১৮

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

১৯

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।