সবুজ প্রান্ত
২৩ নভেম্বর ২০২৪, ১০:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সর্বাবস্থায় দ্বীনি দাওয়াত চালিয়ে যেতে হবে : মাহবুবুর রহমান ফরহাদ

সরকারি আলিয়া মাদরাসা তালামীযের সাবেক নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মো. মাহবুবুর রহমান ফরহাদ বলেছেন, দ্বীনের দাওয়াতি পথ কখনো মসৃণ ছিল না। রাসূল (সা.) দ্বীনের দাওয়াত দিতে কাফেরদের অনেক বাধার সম্মুখীন হয়েছিলেন। নবী রাসূল ও সাহাবায়ে কিরাম এবং যুগে যুগে আউলিয়া কিরাম দ্বীনের ঝান্ডা সমুন্নত রাখার জন্য অনেক নির্যাতনের শিকার হয়েছেন। ইসলামবিরোধী ও মুনাফিক শক্তি সর্বদাই সরব ছিল আজও রয়েছে। তারা দাওয়াতি কাজকে ব্যাহত করতে চাইবে কিন্তু আমরা থেমে থাকবো না। আল্লাহ’র মদদে সর্বদা দ্বীনি দাওয়াত অব্যাহত থাকবে।আমাদেরকে সর্বাবস্থায় দ্বীনি দাওয়াত চালিয়ে যেতে হবে। 
শুক্রবার (২২ নভেম্বর) বিকাল ৪ ঘটিকায় সোবহানীঘাটস্থ সংগঠনের বিভাগীয় কার্যালয়ে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট সরকারি আলিয়া মাদরাসা শাখার সাবেক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি হুসাইন আহমদ।
সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা তালামীযের সভাপতি এইচ.এম কাওছার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক আরিফ হোসাইন সামাদ, সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, সংগঠনের সিলেট সরকারি আলিয়া মাদরাসা শাখার সাবেক সভাপতি আবু সাঈদ মুহাম্মদ সেলিম, মাওলানা উসমান গণী আল মুজাহিদি, সাবেক সহ-সভাপতি সৈয়দ মওদুদ আহমদ, আব্দুস সামাদ, সাবেক সহ-সাধারণ সম্পাদক হাফিজ হুসাইন আহমদ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এইচ কে এম নোমান ও সাবেক সদস্য ওলী উল্লাহ মুহাম্মদ নুমান।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট সরকারি আলিয়া মাদরাসা শাখার সহ-সভাপতি সাইফুর রহমান রাজু, সহ-সাধারণ সম্পাক আব্দুল আলিম, ইসমাইল হুসেন, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মুহাম্মদ আছাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মেহরাজুল ইসলাম, নোমান আহমদ, সহ-প্রচার সম্পাদক তানভির আহমদ, মুজিবুর রহমান, জহিরুল আমিন, সহ-অফিস সম্পাদক আক্তার বিন নূর, সহ-প্রশিক্ষণ সম্পাদক আলবাব হুসেন, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কবির আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হোসাইন আহমদ, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাফিজ মিজানুর রহমান, সৈয়দ খাইরুল ইসলাম, তাজুল ইসলাম, মিছবাহুর রহমান, সৈয়দ নুরুল মুত্তাকি প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।