সবুজ প্রান্ত
২৮ নভেম্বর ২০২৪, ৯:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে রাহী আহমদ সাইম (১৭) নামে এক স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি বিশ্বনাথ পৌরসভার ২ নাম্বার ওয়ার্ডের জানাইয়া নোয়াগাঁও গ্রামের নিজাম উদ্দিনের ছেলে এবং অলংকারী ইউনিয়নের সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। বুধবার (২৭ নভেম্বর) রাত ৯টায় তার চাচা তাহির মিয়ার বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় গলায় ওড়না পেছানো সাইমের লাশ উদ্ধার করা হয়। পরে দ্রুত উপজেলা সদরে ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় থানা পুলিশ। গভীর রাত পর্যন্ত এ ঘটনার চুলছেঁড়া বিশ্লেষণে নামে তারা। তবে, এটি আত্মহত্যা না কি পরিকল্পিত হত্যাকান্ড? তারা তা জানাতে পারেনি।
এ ঘটনায় সাইমের চাচা তাহির মিয়া, তার স্ত্রী রুবেনা বেগম ও বোন নিলুফা বেগমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টা) তারা পুলিশ হেফাজতেই রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, তাহির মিয়া স্কুল ছাত্র সাইমের চাচা (পিতার চাচাতো ভাই) হওয়ার সুবাদে তাদের বাড়িতেই থাকতেন তিনি। সহযোগিতা করতেন সাংসারিক কাজেও। ঘটনার দিন বিকেলে তাকে বাড়িতে রেখে পার্শ্ববর্তী নিজেদের পুরাতনবাড়িতে (সাইমদের বাড়ি) বেড়াতে যান তার চাচী রুবেনা বেগম। ওই সময় উপজেলা সদরে নিজের ব্যবস্থা প্রতিষ্ঠানে ছিলেন চাচা তাহির মিয়া। পরে রাত সাড়ে ৯টায় গৃহকর্ত্রী বাড়ি ফিরে দেখেন বাড়ির গেট তালাবদ্ধ। ডাকাডাকি করে ভেতরে সাইমের কোন সাড়া না পেয়ে তিনি তাহির মিয়াকে বিষয়টি ফোনে অবগত করেন। পরে তাহির মিয়াসহ সাইমের মায়ের উপস্থিতিতে তালা ভেঙ্গে বসত ঘরে প্রবেশ করেন তারা এবং একটি বেডরুমে সিলিং ফ্যানের রডের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
সাইমের মা রত্মা বেগম স্থানীয় সংবাদকর্মীদের কাছে অভিযোগ করে বলেন, ‘আমার ছেলে ওরা (তাহির মিয়ারা) মেরে ফেলেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
তবে, পুলিশ হেফাজতে থাকায় সাইমের চাচা তাহির মিয়া কিংবা তার স্ত্রীর বক্তব্য নেয়া যায়নি।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল মিয়া বৃহস্পতিবার সন্ধ্যায় জানান, ‘সাইমের চাচা তাহির মিয়া, তার স্ত্রী ও বোনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মৃতুর সঠিক কারণ বের করতে ভিকটিমের মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রির্পোটের আলোকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

বিদায়ের আগে শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা তুললেন ডিসি সারওয়ার

১০

জকিগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

১১

বিদায়বেলায় ডিসি সারওয়ার আলমের মানবিকতা, মুক্ত হচ্ছেন চা-শ্রমিক মঙ্গল দাস ‎

১২

ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী সবুজ আলম

১৩

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের ৫ যুবক

১৪

মাজার কর্তৃপক্ষের অসন্তুষ্টির মাঝেই সিলেটের জনপ্রিয় ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৫

ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে তাহিরপুরে এমপি কামরুলের বৃক্ষরোপণ

১৬

দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৭

জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৮

দোয়ারাবাজারে জামিন পেয়ে কবরস্থানে আস্তানা গেড়ে পীর সেজেছেন হত্যা মামলার আসামি

১৯

জকিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ, অভিযুক্তদের মাদক সংশ্লিষ্টতা তদন্তের দাবি

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।