সবুজ প্রান্ত
২৪ নভেম্বর ২০২৪, ৬:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সম্মানে স্মরণসভা

বিশ্বনাথ প্রতিনিধি :: ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে আহত ও শহীদদের পরিবারের স্মরণে তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণ সভা করেছে সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রশাসন। রবিবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই আহত ১৬জন ও তাদের পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়ের সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা সমন্বয়ক নাঈম শেহজাদ, মো. আবু সাঈদ ও নুরুল ইসলাম। আহতদের মধ্যে বক্তব্য রাখেন রাজনগর গ্রামের আমজাদ আলী, লামাকাজীর ফয়ছল আহমদ ও মোহাম্মদপুর গ্রামের রাহিদ আহমদ।
সভাশেষে দোয়া পরিচালনা করেন ইসলামী ফাউন্ডেশন বিশ্বনাথের ফিল্ড সুপারভাইজার আব্দুল আজিজ।
অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলওয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা শাহিনুজ্জামান চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, সেক্রেটারী মতিউর রহমান, পৌর জামায়াতের আমীর এএইচএম আকতার ফারুক, সেক্রেটারি জাহেদুর রহমান, লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, সদর ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, অলংকারী ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দৌলতপুর ইউপি চেয়ারম্যান হাফিজ আরব খান, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

১০

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১১

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১২

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১৩

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৪

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৫

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৬

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৭

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৮

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৯

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।