সবুজ প্রান্ত
২৭ নভেম্বর ২০২৪, ১০:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অল্পের জন্য সড়ক দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেলেন হাসনাত,সারজিস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় বহরের একটি প্রাইভেট কারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে গাড়িটির অবস্থা দেখে দুর্ঘটনার ভয়াবহতা স্পষ্ট বোঝা যায়। তবে সৌভাগ্যক্রমে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম সেই গাড়িতে ছিলেন না, ফলে তারা শারীরিকভাবে সুস্থ আছেন।
দুর্ঘটনার পর হাসনাত ও সারজিস তাদের ফেসবুকে লেখেন:
“মারবা? পারবা না। আমরা আবরার ও আলিফের উত্তরসূরী। মনে রেখো-শহীদেরা মরে না।”
এই বার্তা আন্দোলনকারীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি জানান, “আমরা তিনটি গাড়ির বহর নিয়ে গিয়েছিলাম। ফেরার পথে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। তবে হাসনাত ভাই ও সারজিস ভাই অন্য গাড়িতে থাকায় তারা নিরাপদ আছেন।”
দুর্ঘটনার পরপরই লোহাগাড়া থানা পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। গাড়ির ধাক্কার জন্য দায়ী ট্রাকটি জব্দ করা হয় এবং চালক ও হেলপারকে আটক করা হয়। আটক ট্রাক চালকের নাম মো. মুজিবুর রহমান (৪০), ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার বৈলর গ্রামের মৃত হামেদ আলীর ছেলে। লোহাগাড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলিম জানিয়েছেন, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এবং একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়েরের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

১০

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১১

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১২

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১৩

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৪

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৫

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৬

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৭

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৮

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৯

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।