জকিগঞ্জ প্রতিনিধি
১৯ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

জাতীয় সংসদের বিএনপি দলীয় সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এবং সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) সংসদীয় আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত শাম্মী আক্তার বলেছেন, “সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না।” তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে বিএনপির নেতাকর্মীদের সম্পৃক্ত রাখতে হবে এবং কোনো এলাকাকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হবে না।

শনিবার বিকেলে জকিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাম্মী আক্তার বলেন, সিলেটের ১৯টি আসনের মধ্যে ১৮টিতে বিএনপি জয়লাভ করেছে। তবে বিভিন্ন কারণে সিলেট-৫ আসনে দলীয় প্রার্থী বিজয়ী হতে পারেননি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য দেশের সব বৈষম্য দূর করে সমান উন্নয়ন নিশ্চিত করা। এ লক্ষ্যেই তাকে সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, উন্নয়ন কার্যক্রমে বিএনপির নেতাকর্মীদের বাইরে রেখে কোনো উদ্যোগ বাস্তবায়ন করা হবে না। পাশাপাশি সীমান্ত এলাকায় মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা কৃষকদলের সভাপতি ইকবাল আহমদ তাপাদার এবং জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু।

সভায় মঞ্চে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, সাধারণ সম্পাদক শিব্বীর আহমদ রনি এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব ও জকিগঞ্জ প্রেসক্লাবের দায়িত্বশীল সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

সভা শেষে উন্নয়ন প্রত্যাশা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

উপজেলা প্রশাসনের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে স্থানীয় সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। কয়েকজন সচেতন নাগরিকের দাবি, উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্যের বক্তব্যে জকিগঞ্জের অবকাঠামোগত উন্নয়ন, নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণ কিংবা আগামী সাড়ে চার বছরে উপজেলার উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো দিকনির্দেশনা পাওয়া যায়নি। তাদের মতে, বক্তব্যে সীমান্ত এলাকায় মাদক প্রতিরোধ এবং উন্নয়ন কার্যক্রমে সরকারপক্ষের রাজনৈতিক নেতৃত্বের সম্পৃক্ততার বিষয়টি বেশি গুরুত্ব পেয়েছে।

একই সঙ্গে সভায় উপস্থিত বক্তাদের পক্ষ থেকেও জকিগঞ্জের জন্য কোনো নির্দিষ্ট উন্নয়ন প্রকল্প, অবকাঠামোগত চাহিদা বা জনদাবি উত্থাপিত হয়নি বলে সভায় উপস্থিত একাধিক ব্যক্তি মন্তব্য করেন। তাদের ভাষ্য, এর আগে দলীয় নেতাকর্মীদের নিয়ে পৃথক রাজনৈতিক সভা অনুষ্ঠিত হওয়ায় রাজনৈতিক বিষয়গুলো সেখানে আলোচনা করা যেত। প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় উপজেলার দীর্ঘদিনের উন্নয়ন সংকট, চলমান সমস্যার সমাধান এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হলে সভাটি আরও ফলপ্রসূ হতে পারত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

১০

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

১১

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

১২

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১৩

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১৪

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১৫

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৬

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৭

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৮

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৯

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।