সবুজ প্রান্ত প্রতিবেদক
২৯ এপ্রিল ২০২৬, ৪:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তিন মাস সরকারি সহায়তা পাবেন হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকেরা

টানা প্রবল বর্ষণে দেশের হাওর অঞ্চলের ধান তলিয়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই দুর্যোগে যেসব কৃষকের ফসল নষ্ট হয়েছে, তাঁদের তালিকা তৈরি করে আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে বিশেষ সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন তিনি।

আজ সংসদ অধিবেশনে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ের নোটিশের পরিপ্রেক্ষিতে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন। সংসদ সদস্য তাঁর প্রশ্নে জানান, প্রবল বর্ষণে হাওর এলাকা তলিয়ে যাচ্ছে এবং কৃষকেরা তাঁদের কষ্টার্জিত ধান ঘরে তুলতে জীবনপণ লড়াই করছেন।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগের। তিন দিন আগেই আবহাওয়ার পূর্বাভাস হাতে পাওয়ার পর তিনি তিনটি জেলার স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছিলেন। তিনি জানান, আজ সকালে সংসদ অধিবেশন শুরু হওয়ার আগেও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে।

ক্ষয়ক্ষতি মোকাবিলায় সরকারের পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “ময়মনসিংহের কিছু এলাকাসহ তিনটি জেলায় প্রবল বর্ষণে কৃষকেরা সমস্যার সম্মুখীন হয়েছেন। এসব এলাকায় যাঁদের ফসল নষ্ট হয়েছে, তাঁদের দ্রুত চিহ্নিত (লোকেট) করার নির্দেশনা দিয়েছি। ক্ষতিগ্রস্ত এই কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়ার চেষ্টা করব।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও সিলেটে ভূমিকম্প অনুভূত

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

১০

ভুটানে উৎপত্তি হওয়া ভূমিকম্পে মধ্যরাতে কাঁপল সিলেট

১১

বিছনাকান্ধি পাথর সরবরাহকারী সমিতির সভাপতি পদে আব্দুল কাদির সুমন বিজয়ী

১২

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন সুনামগঞ্জের মাহবুবুর রহমান

১৩

তাহিরপুরে ৮ বছরের এতিম শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ

১৪

জকিগঞ্জে নাজাত ফাউন্ডেশন কর্তৃক দারুল কিরাতের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান

১৫

​সান মারিনোকে হারিয়ে ইউরোপের মাটিতে প্রথম ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ

১৬

ইতিহাস বলছে ২০২৬ বিশ্বকাপ জিতবে না আর্জেন্টিনা! কিন্তু কেন?

১৭

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

১৮

FIFA World Cup 2026 Schedule Revealed

১৯

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।