জকিগঞ্জ প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৬, ৫:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলতলী এতিমখানায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত

জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী লতিফিয়া এতিমখানা ফুলতলীতে ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) রাতে লতিফিয়া এতিমখানা ছাত্র সংসদের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এতিমখানার ব্যবস্থাপক মাওলানা ফারহান আহমদ চৌধুরী বলেন, জীবনের যেকোনো অবস্থায় ইমান-আকিদার প্রশ্নে আপোস করা যাবে না। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, অতীতের মতো ভবিষ্যতেও প্রতিষ্ঠান তাদের পাশে থাকবে।

পরীক্ষার্থী শিক্ষার্থীদের পক্ষে মেহেদী হাসান মুন্না বলেন, পিতা হারানোর পর যখন জীবন অন্ধকার মনে হয়েছিল, তখন ফুলতলী এতিমখানা তাদের আশ্রয় হয়ে দাঁড়িয়েছে। এখানে এসে তারা পিতার অভাব অনুভব করেনি এবং প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিফজ শাখার প্রধান শিক্ষক হাফিজ আশিকুর রহমান এবং সঞ্চালনা করেন মাওলানা আহমদ হাসান রানা। এসময় বক্তব্য রাখেন মাওলানা ফয়ছল আহমদ চৌধুরী, হাফিজ লিয়াকত হোসাইন, আব্দুল মুকিত, জাবির হাসানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

শেষে দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। উল্লেখ্য, এবছর লতিফিয়া এতিমখানা থেকে ১৬ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

১০

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

১১

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১২

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১৩

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১৪

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৫

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৬

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৭

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৮

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৯

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।