সবুজ প্রান্ত প্রতিবেদক
২৬ মার্চ ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামাল ভূঁইয়াকে ছাড়াই আবারও একাদশ, ভিয়েতনাম ম্যাচে নেতৃত্বে সোহেল রানা

ফিফা প্রীতি ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশের ঘোষিত একাদশে আবারও দেখা যায়নি নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়াকে। ধারাবাহিকভাবে কয়েকটি ম্যাচে অনুপস্থিত থাকার পর এ ম্যাচেও তাকে বাইরে রাখা হয়েছে, যা নিয়ে ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৬টায় হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে স্বাগতিক ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। এ ম্যাচের জন্য চূড়ান্ত একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), যেখানে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সোহেল রানাকে।

একাদশে জায়গা পেয়েছেন লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী। পাশাপাশি দলে আছেন ফাহামেদুল ইসলাম ও জায়ান আহমেদ। গোলবারের নিচে ভরসা হিসেবে থাকছেন মেহেদী হাসান শ্রাবণ।

রক্ষণভাগে অভিজ্ঞ শাকিল আহাদ তপু ও তারিক রায়হান কাজী জুটি গড়ছেন। উইংয়ে থাকছেন সাদ উদ্দিন, আর মাঝমাঠে হামজা চৌধুরী ও সোহেল রানার সঙ্গে খেলবেন শমিত সোম। আক্রমণভাগে ভিয়েতনামের রক্ষণকে ব্যস্ত রাখার দায়িত্ব থাকবে ফয়সাল আহমেদ ফাহিম ও মিরাজুল ইসলামের ওপর।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), শাকিল আহাদ তপু, তারিক রায়হান কাজী, ফাহামেদুল ইসলাম, জায়ান আহমেদ, সাদ উদ্দিন, হামজা চৌধুরী, সোহেল রানা (অধিনায়ক), শমিত সোম, ফয়সাল আহমেদ ফাহিম ও মিরাজুল ইসলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

১০

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

১১

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

১২

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

১৩

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

১৪

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

১৫

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

১৬

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

১৭

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১৮

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

১৯

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।