সবুজ প্রান্ত প্রতিবেদক
২৯ মার্চ ২০২৬, ৯:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পিসফুল টুরিস্ট ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি মাজহারুল- সেক্রেটারি জুবায়রুল 

ভ্রমণভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন পিসফুল টুরিস্ট ক্লাব, কসকনকপুর (জকিগঞ্জ)-এর ২০২৬-২০২৭ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় স্থানীয় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আয়োজিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

সভাটি পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মো. জামিল আহমদ। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ—এম আর মজুমদার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র, আল এমদাদ ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক কাউসার আহমদ, নিউ জেনারেশন হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান এবং মাওলানা শফিকুর রহমান।

 

উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে রোটারিয়ান মাজহারুল ইসলাম জয়নালকে সভাপতি এবং বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক মো. জুবায়রুল হাসানকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদী (২০২৬-২০২৭) কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান বিকাশ চন্দ্র।

নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—

সহ-সভাপতি: মো. জাকির হোসেন, মো. জামিল আহমদ, শিপার হক তাপাদার (শিপু);

সহ-সাধারণ সম্পাদক: আব্দুর রহমান সায়েম;

সাংগঠনিক সম্পাদক: মো. মাসহুদুল হক;

প্রচার সম্পাদক: মো. নোমান আহমদ;

অর্থ সম্পাদক: সত্যজিত দত্ত পুরকায়স্থ (অজয়);

সাংস্কৃতিক সম্পাদক: তাজুল ইসলাম তাজিম;

অফিস সম্পাদক: মো. আব্দুল আলীম;

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: আহমদ শাহ তামিম। কার্যনির্বাহী সদস্য: সাংবাদিক মো. হাবিবুর রহমান, জাহাঙ্গীর হোসেন,শুয়েব মাহমুদ, আব্দুল হাসিব ও আল মাহবুব।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক ব্যাংকার মো: জুবায়েরুল হাসান ক্লাবের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভ্রমণপ্রেমী তরুণদের সম্পৃক্ত করে সংগঠনকে আরও গতিশীল ও সমাজমুখী কর্মকাণ্ডে এগিয়ে নেওয়া হবে সকলের সহযোগিতায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১০

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১১

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১২

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৩

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৪

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৫

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৬

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৭

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৮

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৯

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।