নিজস্ব প্রতিবেদক
৫ মার্চ ২০২৬, ৫:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে সরকারি রাস্তার ইট উধাও: প্রশাসনের অভিযানে উদ্ধার, আটক ৬

সিলেটের জকিগঞ্জে সরকারি উন্নয়ন প্রকল্পের সড়কের ইট রাতের আঁধারে তুলে নেওয়ার ঘটনায় প্রশাসনের অভিযানে ৬ জনকে আটক করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন স্থান থেকে সরকারি বিপুল পরিমাণ ইট উদ্ধার করা হয়েছে।

উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়নের মুনশীবাজার মাদরাসা থেকে উত্তর আইয়র বিজিবি ক্যাম্প পর্যন্ত সড়কের হেরিং বন্ডের ইট রাতের বেলায় সরিয়ে নেওয়ার অভিযোগে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন। অভিযোগে বলা হয়, সরকারি উদ্যোগে সড়কে মাটি কাটার খবর ছড়িয়ে পড়ার পর একটি অসাধু চক্র পরিকল্পিতভাবে রাস্তার ইট তুলে নিয়ে যাচ্ছে।

স্থানীয়দের দাবি, প্রায় আড়াই কিলোমিটার সড়কের বিপুল পরিমাণ ইট রাতের আঁধারে সরিয়ে নেওয়া হয়েছে। এতে সরকারি সম্পদের অপচয় ঘটার পাশাপাশি উন্নয়ন কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানের নেতৃত্বে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন স্থান থেকে সরকারি ইট উদ্ধার করা হয় এবং এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৬ জনকে আটক করা হয়েছে। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, সরকারি সম্পদ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, অভিযানে পুলিশ, বিজিবি, আনসার সদস্য এবং পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের চেষ্টার অভিযোগ

ওসমানী মেডিকেলের সেবা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী, ‘আই অ্যাম রিয়েলি হ্যাপি’

ম্যানচেস্টারে শাহজালাল মসজিদে দারুল কিরাতের পুরস্কার বিতরণ ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রী আসছেন, গভীর রাতে ওসমানী মেডিকেলে পরিষ্কার-পরিচ্ছন্নতায় তোড়জোড়

জকিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্পে ৫ শতাধিক রোগীর সেবা, ছানি অপারেশনের জন্য নির্বাচিত ১০৫ জন

আগামীকাল সিলেটে আসছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, পরিদর্শন করবেন ওসমানী মেডিকেল

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

১০

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

১১

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

১২

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

১৩

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

১৪

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

১৫

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

১৬

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

১৭

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

১৮

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১৯

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।