জকিগঞ্জ প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে শতাধিক পরিবারে মাসব্যাপী রমজানের খাদ্য সামগ্রী পৌঁছে দিল‘প্রত্যাশা ফোরাম’

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেটের জকিগঞ্জে শতাধিক সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘প্রত্যাশা ফোরাম জকিগঞ্জ’। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জকিগঞ্জ পৌর এলাকায় এসব পরিবারের মধ্যে মাসব্যাপী প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর (ফুড প্যাক) প্যাকেট বিতরণ করা হয়।

‎সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি ফুড প্যাকে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় এক মাসের সম্পূর্ণ খাদ্যসামগ্রী নিশ্চিত করা হয়েছে। যাতে রমজান মাসে এই পরিবারগুলো খাবারের দুশ্চিন্তা ছাড়া ইফতার ও সেহরি সম্পন্ন করতে পারে।

‎খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন প্রত্যাশা ফোরামের সেক্রেটারি সালাউদ্দিন মাহমুদ, অর্থ সম্পাদক কাওছার আহমদ, সহ-অর্থ সম্পাদক মাহবুবুর রহমান, শ্রমবিষয়ক সম্পাদক মো. আমিনুল ইসলাম রেজা ও মিডিয়া সম্পাদক তানিম আহমদ। এ ছাড়া সংগঠক আব্দুল হাফিজ, ইমরান আহমদ ও আবিদ আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‎প্রত্যাশা ফোরামের সেক্রেটারি সালাউদ্দিন মাহমুদ বলেন, “নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই বাজারে নিম্নআয়ের মানুষগুলো খুব কষ্টে আছে। তারা যেন অন্তত রমজানে স্বস্তিতে থাকতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমাদের উদ্দেশ্য শুধু খাদ্য বিতরণ নয়, বরং সমাজের বিত্তবানদের মানবিক কাজে এগিয়ে আসতে অনুপ্রেরণা দেওয়া।”

‎সংগঠনটির এই মহতি উদ্যোগের প্রশংসা করে উপস্থিত সুধীজনরা বলেন, সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষ যদি এভাবে এগিয়ে আসে, তবেই অসহায় মানুষের দুর্ভোগ লাঘব হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

১০

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

১১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

১২

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১৩

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

১৪

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

১৫

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

১৬

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

১৭

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

১৮

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

১৯

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।