জকিগঞ্জ প্রতিনিধি
৭ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

“সহিংসতা ও নাশকতার কোনো সুযোগ দেওয়া হবে না” : জকিগঞ্জে ডিসি সরওয়ার আলম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে সিলেটের জকিগঞ্জ উপজেলায় বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা, বিশৃঙ্খলা ও অনিয়ম প্রতিরোধে প্রশাসনের প্রস্তুতি, করণীয় এবং সমন্বিত নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় জকিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান।

সভায় নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ পরিবেশে সম্পন্ন করা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন এবং নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের করণীয় বিষয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, “জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে জেলা প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।”

তিনি বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা, নাশকতা বা বিশৃঙ্খলার কোনো সুযোগ দেওয়া হবে না।” ভোটাররা যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট সব দপ্তরকে দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক আরও জানান, জকিগঞ্জ উপজেলার প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ক্যামেরা ব্যবহার করা হবে। পুলিশ, সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার-ভিডিপি সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করবেন। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, নির্বাচনকালীন সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ সব নিরাপত্তা বাহিনী একযোগে কাজ করবে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি প্রার্থী, রাজনৈতিক নেতা-কর্মী ও ভোটারদের আইন মেনে চলা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান বলেন, নির্বাচন একটি জাতীয় দায়িত্ব। শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সমন্বয় জোরদার করা হয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত।

সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ সেনাবাহিনীর জিওসি মেজর আল-আমীন, বিজিবির কোম্পানি কমান্ডার মাহবুব আলম, জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মফিজুর রহমান এবং জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক।

এছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনায় অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

১০

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

১১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

১২

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১৩

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

১৪

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

১৫

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

১৬

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

১৭

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

১৮

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

১৯

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।