সবুজ প্রান্ত অনলাইন
৯ জানুয়ারী ২০২৬, ১০:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৫

InShot 20260109 220831143 ezgif.com jpg to webp converter
InShot 20260109 220831143 ezgif.com jpg to webp converter

সিলেটের ওসমানীনগরে যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গুলি ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার উমরপুর ইউনিয়নের সিকান্দারপুর গ্রামে এই অভিযান পরিচালিত হয়। ওসমানীনগর সেনাবাহিনী ক্যাম্পের লেফটেন্যান্ট মো. তানজিলের নেতৃত্বে সেনাবাহিনীর দুটি টহল দল এবং ওসমানীনগর থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল যৌথভাবে এই অভিযানে অংশ নেয়।

অভিযানটি চালানো হয় সিকান্দারপুর গ্রামের বাসিন্দা মো. আফিকুর রহমানের বাড়িতে। তবে যৌথ বাহিনীর উপস্থিতিতে টের পেয়ে মূল অভিযুক্ত আফিকুর রহমান পালিয়ে যেতে সক্ষম হন। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি একনলা বন্দুক, ১০ রাউন্ড গুলি এবং অপরাধমূলক কাজে ব্যবহৃত নানা ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে দুটি ওয়াকিটকি সেট, একটি বাইনোকুলার, একটি পাওয়ার ব্যাংক, একটি অ্যানালগ মাল্টিমিটার, একটি হেড ল্যাম্প, একটি ইলেকট্রিক শক টর্চ এবং একটি অ্যাকশন ক্যামেরা। এছাড়া ১২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, তিনটি মেমোরি কার্ড ও একটি আয়রন কাটার জব্দ করেছে যৌথ বাহিনী।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে আফিকুর রহমানের সহযোগী হিসেবে সন্দেহভাজন পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন— জগন্নাথপুর উপজেলার চিলাউরা গ্রামের গিয়াস উদ্দিন, নবীগঞ্জ উপজেলার রিফাতপুর গ্রামের মো. হাবু মিয়া, ওসমানীনগরের সিকান্দারপুর গ্রামের মো. মজিবুর রহমান ও সাঈদ আহমদ এবং তাজপুর ইউনিয়নের ভাড়েরা গ্রামের নাইমুর রহমান। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জামসহ গ্রেফতার পাঁচজনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়া অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ সরঞ্জামসহ পাঁচজনকে গ্রেফতারের বিষয়ে পুলিশ অবগত রয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

ভুটানে উৎপত্তি হওয়া ভূমিকম্পে মধ্যরাতে কাঁপল সিলেট

১০

বিছনাকান্ধি পাথর সরবরাহকারী সমিতির সভাপতি পদে আব্দুল কাদির সুমন বিজয়ী

১১

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন সুনামগঞ্জের মাহবুবুর রহমান

১২

তাহিরপুরে ৮ বছরের এতিম শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ

১৩

জকিগঞ্জে নাজাত ফাউন্ডেশন কর্তৃক দারুল কিরাতের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান

১৪

​সান মারিনোকে হারিয়ে ইউরোপের মাটিতে প্রথম ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ

১৫

ইতিহাস বলছে ২০২৬ বিশ্বকাপ জিতবে না আর্জেন্টিনা! কিন্তু কেন?

১৬

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

১৭

FIFA World Cup 2026 Schedule Revealed

১৮

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

১৯

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।