সবুজ প্রান্ত অনলাইন
৫ জানুয়ারী ২০২৬, ৯:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রিমান্ড বাতিল, জুলাইযোদ্ধা সুরভীর জামিন, তদন্ত কর্মকর্তাকে শোকজ

InShot 20260105 213343173 ezgif.com jpg to webp converter
InShot 20260105 213343173 ezgif.com jpg to webp converter

বহুল আলোচিত ৫০ হাজার টাকার চাঁদাবাজি মামলায় অবশেষে কারাগার থেকে মুক্তি পাচ্ছেন জুলাই গণঅভ্যুত্থানের ফ্রন্টলাইনার তাহরিমা জান্নাত সুরভী। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুরের দায়রা জজ আদালত তাঁর দুই দিনের রিমান্ড আদেশ বাতিল করে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে আসামির বয়স সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য আদালতে উপস্থাপন করায় মামলার তদন্তকারী কর্মকর্তাকে সশরীরে হাজির হয়ে কৈফিয়ত দিতে নির্দেশ দিয়েছেন বিচারক।

‎গাজীপুরের কালিয়াকৈর থানায় সাংবাদিক নাঈমুর রহমান দুর্জয়ের করা এই মামলাকে শুরু থেকেই ‘সাজানো ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করে আসছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তাঁদের অভিযোগ, সাংবাদিক দুর্জয় অনৈতিক প্রস্তাবে সাড়া না পাওয়ায় ব্যক্তিগত আক্রোশ থেকে সুরভীকে এই মামলায় ফাঁসান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু অডিও রেকর্ডেও বাদীর সেই অনৈতিক প্রস্তাবের সত্যতা পাওয়া গেছে বলে দাবি আন্দোলনকারীদের।

‎সুরভীকে গ্রেপ্তারের পর তাঁর বয়স নিয়েও বিতর্ক তৈরি হয়। আইনজীবীদের দাবি অনুযায়ী, সুরভীর প্রকৃত বয়স ১৭ বছর ১ মাস হলেও পুলিশ এজাহারে তাঁর বয়স ২১ বছর দেখিয়ে রিমান্ড আবেদন করে। আদালত পুলিশের এই ভূমিকার কঠোর সমালোচনা করে একে ‘চরম গাফিলতি ও দায়িত্বজ্ঞানহীনতা’ বলে অভিহিত করেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ ফজলুল মাহদি আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্তকারী কর্মকর্তাকে মূল নথিপত্রসহ হাজির হয়ে এই বিভ্রান্তির ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন।

‎গত ২৪ ডিসেম্বর গভীর রাতে টঙ্গীর নিজ বাসা থেকে ঘুমন্ত অবস্থায় যৌথ বাহিনীর অভিযানে সুরভীকে গ্রেপ্তার করা হয়। অভিযানে পুলিশের পাশাপাশি কয়েকজন সাংবাদিকের উপস্থিতি ও ভিডিও ধারণ নিয়ে শুরু থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা দেখা দেয়। ৫০ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগে করা মামলাটির মোড় ঘুরে যায় বাদীর অডিও রেকর্ড ফাঁস হওয়ার পর।

‎মামলার তদন্ত কর্মকর্তা এসআই ওমর ফারুক রিমান্ডের পক্ষে সাফাই দিলেও ১১ দিনেও আসামির বয়স যাচাই না করার বিষয়ে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। তবে গাজীপুরের পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন জানান, বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে তদারকি করছেন এবং কোনো ধরনের অবিচার যেন না হয়, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

‎সুরভীর আইনজীবী অ্যাডভোকেট কামাল বলেন, “আদালত আসামির বয়স ও মামলার প্রাসঙ্গিকতা বিবেচনা করে চার সপ্তাহের জামিন দিয়েছেন। আমরা শুরু থেকেই বলে আসছি, এটি একটি সাজানো মামলা।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১০

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১১

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১২

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৩

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৪

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৫

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৬

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৭

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৮

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

১৯

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।