জকিগঞ্জ প্রতিনিধি
২৪ জানুয়ারী ২০২৬, ৯:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে প্রথমবার তাপাদার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান: স্মরণে সাংবাদিক আব্দুল খালিক তাপাদার

AddText 01 24 09.51.59 scaled
AddText 01 24 09.51.59 scaled

জকিগঞ্জে প্রথমবারের মতো তাপাদার ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা আয়োজন করে মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদ প্রদান করা হয়েছে।

জকিগঞ্জ উপজেলার ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কেজি স্কুলের চতুর্থ শ্রেণির ১২৭ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষার জন্য নিবন্ধন করে। এর মধ্যে ১২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার ফলাফলে মেধা গ্রেডে ১৯ জন, সাধারণ গ্রেডে ৩৮ জন এবং বিশেষ গ্রেডে ৬ জনসহ মোট ৬৩ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় থানাবাজার লতিফিয়া ফুরকানিয়া দাখিল মাদ্রাসা হলরুমে তাপাদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদ্য প্রয়াত সাংবাদিক আব্দুল খালিক তাপাদারের স্মরণসভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী রুহুল আমিন তাপাদারের সভাপতিত্বে এবং কার্যনির্বাহী সদস্য, ইলাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুহেল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস আল্লামা হাবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব (রহ.)-এর ছাহেবজাদা, লন্ডন প্রবাসী মাওলানা আব্দুর রব বেলাল।

ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য ও কামালপুর (খ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইউনুস আলীর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, কুসুমকলি কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মাওলানা আব্দুল হামিদ লাল, এলংজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাসিব, হামিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য সুলতান আহমদ, আল-মানার একাডেমির প্রিন্সিপাল আব্দুল কাদির খান, ব্রাহ্মণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাল উদ্দিন এবং দুবড়িরপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাব উদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অন্যতম ট্রাস্টি যুক্তরাষ্ট্র প্রবাসী জাহরুল আমিন তাপাদার, আব্দুল হাফিজ তাপাদার، নজমুল ইসলাম তাপাদার সহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা তাপাদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাংবাদিক আব্দুল খালিক তাপাদারের সমাজসেবামূলক ও শিক্ষাবান্ধব কর্মকাণ্ডের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং এই ফাউন্ডেশনের কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত ও টেকসই হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন থানাবাজার লতিফিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা নজমুল ইসলাম। অনুষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি।

উল্লেখ্য, তাপাদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাংবাদিক আব্দুল খালিক তাপাদার গত ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজ বাসায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন মরণব্যাধী ক্যান্সারে ভুগছিলেন। দীর্ঘদিন জকিগঞ্জে সাংবাদিকতা পেশায় নিয়োজিত থাকার পর ২০০৭ সালে তিনি যুক্তরাষ্ট্রে গমন করে সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। প্রবাসে থাকলেও জন্মভূমি ও এলাকার মানুষের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক আজীবন অটুট ছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৌনে দুই কোটি টাকার চোরাই পণ্য জব্দ করল সিলেটের ৪৮ বিজিবি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: বিভাগীয় কমিশনার

দোয়ারাবাজার সুরমা ইউনিয়ন তালামিযের মিলাদ দোয়া মাহফিল 

ওসমানী বিমানবন্দর থেকে ইস্তাম্বুল রুট চালুর উদ্যোগ, ঢাকায় ফিরছে ইউরোপের ভিসা সেন্টার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের চেষ্টার অভিযোগ

ওসমানী মেডিকেলের সেবা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী, ‘আই অ্যাম রিয়েলি হ্যাপি’

ম্যানচেস্টারে শাহজালাল মসজিদে দারুল কিরাতের পুরস্কার বিতরণ ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রী আসছেন, গভীর রাতে ওসমানী মেডিকেলে পরিষ্কার-পরিচ্ছন্নতায় তোড়জোড়

জকিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্পে ৫ শতাধিক রোগীর সেবা, ছানি অপারেশনের জন্য নির্বাচিত ১০৫ জন

আগামীকাল সিলেটে আসছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, পরিদর্শন করবেন ওসমানী মেডিকেল

১০

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

১১

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

১২

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

১৩

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

১৪

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

১৬

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

১৭

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

১৮

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

১৯

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।