জকিগঞ্জ প্রতিনিধি
৩ জানুয়ারী ২০২৬, ১:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

AddText 01 03 12.44.35 scaled
AddText 01 03 12.44.35 scaled

“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” এই মানবিক প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের জকিগঞ্জে আন্তরিক পরিবেশে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও উপকারভোগীদের মাঝে নাগরিক সুবর্ণ কার্ড বিতরণ। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থা এসডিএসের পক্ষ থেকে দুজন অসহায় মানুষকে নগদ অনুদান ও কম্বল বিতরণ করা হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাসের সভাপতিত্বে এবং খলাছড়া জনকল্যাণ সংস্থার সদস্য সচিব ময়নুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত “আত্ম-অনুসন্ধান ও যত্নশীল সমাজ: নবীন-প্রবীণ কথোপকথন” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসিবুল আলম শাওন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমদ, সোনালী ব্যাংক জকিগঞ্জ শাখার ব্যবস্থাপক তপন কুমার মণ্ডল এবং সিলেট ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস)-এর নির্বাহী পরিচালক আব্দুল হামিদ। উপকারভোগীদের পক্ষে অনুভূতির কথা তুলে ধরেন মাওলানা আব্দুন নূর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, সহ-সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েকসহ উপজেলার বিভিন্ন নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান বলেন, সমাজসেবা কেবল একটি দপ্তরভিত্তিক কার্যক্রম নয়, এটি মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতার নাম। মহানবী হযরত মুহাম্মদ (সা.) হিলফুল ফুজুল গঠনের মাধ্যমে যে মানবিক সমাজসেবার ভিত্তি স্থাপন করেছিলেন, তা আজও আমাদের পথ দেখায়। মদিনা সনদের মাধ্যমে তিনি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক সমাজের দৃষ্টান্ত স্থাপন করেন।

তিনি খলিফা হযরত ওমর (রা.)-এর সমাজকল্যাণমূলক শাসনের উদাহরণ তুলে ধরে বলেন, প্রকৃত সমাজসেবা তখনই সফল হয়, যখন সমাজের শেষ মানুষটিও নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বাঁচার সুযোগ পায়। এ লক্ষ্য বাস্তবায়নে রাষ্ট্র, প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।