জকিগঞ্জ প্রতিনিধি
২২ জানুয়ারী ২০২৬, ৮:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে আমেরিকা প্রবাসী সাংবাদিক আব্দুল খালিক তাপাদারের দাফন সম্পন্ন

AddText 01 22 07.28.19 scaled
AddText 01 22 07.28.19 scaled

জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, ঐতিহ্যবাহী রারাই গ্রামের কৃতিসন্তান, বিশিষ্ট সাংবাদিক আব্দুল খালিক তাপাদারের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় জকিগঞ্জ থানাবাজার লতিফিয়া ফুরকানিয়া দাখিল মাদ্রাসা মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান।

সাংবাদিক আব্দুল খালিক তাপাদার গত ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজ বাসায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দীর্ঘদিন জকিগঞ্জে সাংবাদিকতা করার পর ২০০৭ সালে আমেরিকায় গমন করে সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। প্রবাসে থাকলেও এলাকার মানুষের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ বজায় ছিল। থানাবাজার ঈদগাহ, রারাই গ্রামের নদী ভাঙ্গন, রাস্তার উন্নয়ন, জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে তার গভীর যোগাযোগ ছিল।

মাওলানা আলাউদ্দিন তাপাদারের সঞ্চালনায় জানাযা পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুমের বড় ছেলে রুহুল আমিন তাপাদার, মেঝো ছেলে জাহরুল আমিন তাপাদার, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মুফতি আবুল হাসান, হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির নির্বাহী সভাপতি মোস্তাক আহমদ কাউন্সিলর, কাজী জালাল উদ্দিন, মাওলানা আব্দুল মুছব্বির, মাওলানা মখলিছুর রহমান, নিজাম উদ্দিন খান, জয়েদ আহমদ প্রমুখ।

বক্তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানচেস্টারে শাহজালাল মসজিদে দারুল কিরাতের পুরস্কার বিতরণ ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রী আসছেন, গভীর রাতে ওসমানী মেডিকেলে পরিষ্কার-পরিচ্ছন্নতায় তোড়জোড়

জকিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্পে ৫ শতাধিক রোগীর সেবা, ছানি অপারেশনের জন্য নির্বাচিত ১০৫ জন

আগামীকাল সিলেটে আসছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, পরিদর্শন করবেন ওসমানী মেডিকেল

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

১০

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

১১

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

১২

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

১৩

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

১৪

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

১৫

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

১৬

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১৭

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১৮

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১৯

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।