মূল কনটেন্টে যান
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

সীমান্তিক ইন্টারন্যাশনাল হাইস্কুলে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত


সবুজ প্রান্ত অনলাইন
সবুজ প্রান্ত অনলাইন
InShot 20251230 000640274 ezgif.com jpg to webp converter
InShot 20251230 000640274 ezgif.com jpg to webp converter

সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের সীমান্তিক ইন্টারন্যাশনাল হাইস্কুলে ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদুল কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মনজুর আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সীমান্তিক ইন্টারন্যাশনাল হাইস্কুলের অভিভাবক সদস্য ও রূপালী ব্যাংক লিমিটেডের কালিগঞ্জ শাখার ম্যানেজার আবু মোহাম্মদ জাকারিয়া স্বপন,সীমান্তিক ট্রাস্টের মহাসচিব ফারুক উদ্দিন চৌধুরী,জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল খায়ের চৌধুরী,ব্র্যাক ব্যাংক কর্মকর্তা মাসুদ আকন্দ,ইছামতি (ক) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তাহমিনা পারভীন,অভিভাবক সদস্য গোবিন্দ বিশ্বাস ও মোঃ বদরুল আলম এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হামিদ, পলাশ দত্ত, হাবিবুর রহমান ও গোলাম আহসান চৌধুরী।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ৯ম শ্রেণির শিক্ষার্থী নিগার সুলতানা, আবু সাঈদ ও নিপা আক্তার।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অভিভাবকদের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।