জকিগঞ্জ প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দরিয়াবাদে ৩য় বার্ষিক খানকা ও ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত

AddText 12 27 11.59.07 scaled
AddText 12 27 11.59.07 scaled

আত্মশুদ্ধি ও তাসাউফ চর্চার আহ্বান উলামায়ে কেরামের

জকিগঞ্জ উপজেলার থানাবাজার এলাকার দরিয়াবাদে মরহুম আব্দুর রহমান সাহেবের বাড়িতে ৩য় বার্ষিক খানকা ও ঈসালে সাওয়াব মাহফিল ধর্মপ্রাণ মুসলমানদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই মাহফিলে দ্বীনী ইলম, তাসাউফ, আখলাক ও আত্মগঠনের গুরুত্ব তুলে ধরেন আমন্ত্রিত উলামায়ে কেরাম।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রাসুল সাইয়্যিদ খালেদ আহমদ মাদানী আল-হোসাইনী (উজানডিহী, ভারত)। তিনি তাঁর বক্তব্যে বলেন, আল্লাহর নৈকট্য অর্জন ও সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য সুন্নাহভিত্তিক জীবন, আউলিয়ায়ে কেরামের আদর্শ এবং আত্মশুদ্ধির চর্চা অপরিহার্য।

আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্যে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন— মাও. উবায়দুর রহমান ছাহেবজাদায়ে বালাউটি, মাও. আব্দুল মুক্তাদির খান (অধ্যক্ষ, মিয়ারবাজার আলিম মাদ্রাসা), মাওলানা কবি পিয়ার মাহমুদ (ভাইস-প্রিন্সিপাল, মিয়ারবাজার আলিম মাদ্রাসা, বিশ্বনাথ), মাও. শফিকুর রহমান মনসুরপুরী, মাও. সুয়েদ আহমদ জগন্নাথপুরী, শাহ মুসাদ্দিকুর রহমান বালাউটি, মাও. মুজিবুর রহমান, মাওলানা জুনেদ আহমদ ও সৈয়দ দিলাল আহমদ।

বক্তারা মরহুম আব্দুর রহমান সাহেবের রূহের মাগফিরাত কামনা করে বলেন, খানকা ও ঈসালে সাওয়াব মাহফিল মুসলমানদের ঈমানি চেতনা জাগ্রত করে এবং ব্যক্তি ও সমাজজীবনে নৈতিকতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মাহফিলে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জকিগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান হাসান আহমদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, সহ-সভাপতি আব্দুল মুকিত, তথ্য প্রযুক্তি সম্পাদক আহমদ হোসাইন আইমান, সাংবাদিক এনামুল হক মুন্না, ইউপি সদস্য আব্দুল বাছিত, মাস্টার আতাউর রহমান, জিয়াউর রহমান এবং মহানগর তালামীযের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাহফিলের একপর্যায়ে বিশেষভাবে স্মরণ করা হয় কিছুদিন পূর্বে ইন্তেকালকারী বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব মাহতাব উদ্দিন মেম্বার সাহেবকে। তাঁর রূহের মাগফিরাত কামনায় পৃথক বিশেষ মোনাজাত পরিচালিত হয়, যা উপস্থিত মুসল্লিদের মাঝে গভীর আবেগের সৃষ্টি করে।

মাহফিলের সার্বিক পরিচালনায় ছিলেন মাওলানা ময়নুল আল মামুন, উবায়দুল হক গিলমান ও আমিনুল ইসলাম জামিল। এতে সভাপতিত্ব করেন আসাব উদ্দিন।

উল্লেখ্য, মাহফিলের খানকা পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম দরিয়াবাদী (খলিফায়ে বালাউটি)। শেষে মিলাদ ও মোনাজাতের মাধ্যমে মরহুমসহ সকল মৃত মুমিন-মুসলিমের রূহের মাগফিরাত এবং দেশ-জাতির কল্যাণ কামনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।