মূল কনটেন্টে যান
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের দোয়া মাহফিল অনুষ্ঠিত


সবুজ প্রান্ত অনলাইন
সবুজ প্রান্ত অনলাইন
AddText 12 29 11.39.55 scaled
AddText 12 29 11.39.55 scaled

যুক্তরাজ্যভিত্তিক সামাজিক সংগঠন জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে গত শুক্রবার ২৬ ডিসেম্বর সারে মুসলিম সেন্টারে তাৎক্ষণিক এক দোয়া মাহফিলের আয়োজন করে।

দোয়া মাহফিলটি আয়োজন করা হয় সংগঠনের সেক্রেটারি মাওলানা মো. আব্দুল কুদ্দুছ-এর সহোদর ভাই মরহুম মো. আব্দুছ ছালাম-এর ইন্তেকালে শোক প্রকাশ ও তাঁর রূহের মাগফিরাত কামনার উদ্দেশ্যে। মাহফিলে উপস্থিত সদস্যবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য ও সান্ত্বনা কামনা করে বিশেষ দোয়া করেন। দোয়া পরিচালনা করেন সংগঠনের সাবেক সভাপতি মাওলানা মো: আব্দুর রব।

এছাড়াও সংগঠনের সদস্য মো. নাসির উদ্দিন-এর পিতা, হযরত মাওলানা হারিস উদ্দিন চৌধুরী-এর রূহের মাগফিরাত কামনা করেও দোয়া করা হয়। তিনিও সম্প্রতি বাংলাদেশে ইন্তেকাল করেছেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. কমর উদ্দিন চৌধুরী পাপলু, দারুল হাদীস লাতিফিয়ার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী, সংগঠনের সহ সভাপতি মাওলানা আব্দুল আউয়াল হেলাল, মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, ট্রেজারার রাসেল আলম চৌধুরী বাবু, নির্বাহী সদস্য হারুনুর রশিদ, মশিউর রহমান শাহিন, হামিদুর রহমান চৌধুরী আজাদ, শামীম শাহান, আব্দুল্লাহ আল মাহমুদ ইমন, আব্দুল লতিফ লছনু, সোহেল আহমদ, ফারুক আহমদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

তাঁরা মরহুমদের অবদান স্মরণ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

মাহফিল শেষে সংগঠনের পক্ষ থেকে মাওলানা আব্দুর রব সাহেবের আতিতেয়তার জন্য শুকরিয়া এবং সকলের দোয়া ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।