নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ
৩০ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জের বীরশ্রীতে মানবিক উদ্যোগে ঘর পেলেন বৃদ্ধা টরই বিবি 

AddText 12 30 10.19.17 scaled
AddText 12 30 10.19.17 scaled

জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নের দক্ষিণ বিপক গ্রামের অসহায় ও দুঃস্থ বৃদ্ধা টরই বিবির জীবনে নেমে এলো স্বস্তির আলো। দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ একটি ঘরে মানবেতর জীবনযাপন করা এই বৃদ্ধার মাথা গোঁজার নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দিলেন অনলাইন মিডিয়া ‘KC RT Live’–এর মাধ্যমে সংবাদকর্মী কয়েছ আহমদ চৌধুরী।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে টরই বিবির জন্য নির্মিত নতুন ঘরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে তার হাতে হস্তান্তর করা হয়। ঘর হস্তান্তর অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, সহ-সভাপতি আব্দুল মুকিত, তথ্য প্রযুক্তি সম্পাদক আহমদ হোসাইন আইমান, উপজেলা প্রেসক্লাবের সাবেক ক্রীড়া সম্পাদক লিমন তালুকদার, প্রবাসী কমিউনিটি নেতা জাহেদ ফারহান, সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আল মামুন কয়সর, আব্দুল জলিল মেম্বার, প্রবাসী ইমরান আহমদ, নুরুল আমিন লিমন, সুলাইমান চৌধুরী ও তাওহিদুর রহমান তানিম।

ঘর পেয়ে টরই বিবি সবার সামনে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং যাদের সহযোগিতায় এই ঘর পেয়েছেন সংবাদকর্মী কয়েছ আহমদ চৌধুরীসহ সকল দানশীল মানুষের জন্য দোয়া করেন। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, “আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন।”

এ সময় জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য কয়েছ আহমদ চৌধুরী বলেন, “অনলাইনে দেওয়া আমার আহ্বানে সাড়া দিয়ে রেজাউল করিম চৌধুরী ফাউন্ডেশনসহ আরও কয়েকজন মানবিক মানুষ সহযোগিতার হাত বাড়িয়েছেন। তাদের সম্মিলিত সহায়তায় আজ একজন অসহায় বৃদ্ধার নিরাপদ আশ্রয় নিশ্চিত করা সম্ভব হয়েছে।” তিনি আরও জানান, এমন মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

স্থানীয়রা বলেন, জরাজীর্ণ ঘর থেকে নিরাপদ বাসস্থানে পৌঁছানো টরই বিবির এই গল্প শুধু একটি ঘর পাওয়ার নয় এটি মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।