সবুজ প্রান্ত
৯ অক্টোবর ২০২৫, ৫:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

জাহাঙ্গীর আলম খায়েরের নেতৃত্বে শক্তিশালী সাংবাদিক ফ্রন্ট

বিশ্বনাথ প্রতিনিধি

নতুন নেতৃত্বে শক্তিশালী সাংবাদিক ফ্রন্ট গড়ে উঠল বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। প্রেসক্লাবের টানা তিনবারের সাবেক সভাপতি, দৈনিক সমকাল প্রতিনিধি ও চ্যানেল এস টেলিভিশন ইউকে এবং শ্যামল সিলেট-এর স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম খায়েরকে আহ্বায়ক করে নতুন এই কমিটি গঠিত হয়েছে।

নতুন কমিটির ঘোষণার আগে বুধবার (৮ অক্টোবর) রাত ১০টায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না।

আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন— আশিক আলী (যুগান্তর), কামাল মুন্না (যায়যায়দিন), এম.আর. টুনু তালুকদার (নাগরিক টিভি), রুহেল উদ্দিন (গণমুক্তি), নবীন সুহেল (কালবেলা), আক্তার আহমদ শাহেদ (মানবজমিন ও এনটিভি ইউরোপ), সালেহ আহমদ সাকী (শ্যামল সিলেট), মিছবাহ উদ্দিন (আমার সংবাদ), শুকরান আহমদ রানা (সকালের সময়), আব্দুস সালাম (ইনকিলাব), বদরুল ইসলাম মহসিন (ভোরের কাগজ) ও মোশাহিদ আলী (বার্তা২৪)। এছাড়া এনটিভি ইউরোপের ক্যামেরাপার্সন আফজাল মিয়াকে সহযোগী সদস্য হিসেবে রাখা হয়েছে।

সাংবাদিক সমাজের প্রতিনিধিরা মনে করছেন, জাহাঙ্গীর আলম খায়েরের নেতৃত্বে নতুন এই আহ্বায়ক কমিটি সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পেশাদারিত্বের নতুন মানদণ্ড স্থাপন করবে। তাদের আশা, কমিটি বিশ্বনাথে সাংবাদিক কার্যক্রমকে আরও সক্রিয়, সংগঠিত ও স্বচ্ছভাবে এগিয়ে নিয়ে যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে পাসের হারে সুনামগঞ্জ এগিয়ে, জিপিএ-৫ এ সিলেট

এসএসসিতে এক বছরে সিলেট বোর্ডের পাসের হার কমেছে ১০.২৪ শতাংশ

সিলেটে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করলেন ইপসার প্রধান নির্বাহী

বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলার আসামি ডন গ্রেপ্তার

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৮ মাসের শিশু আয়ানের মৃত্যু, আইসিইউ না পাওয়ার অভিযোগ মা-বাবার

নিত্যদিনের অশান্তি এড়াতে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়নের দাবিতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ

বড়লেখায় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎ওসমানীনগরের বাস দুর্ঘটনা: নিহত ৯ জনের পরিচয় শনাক্ত, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর শুরু

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে সিরাজগঞ্জের পর্যটকের মৃত্যু

১০

তাহিরপুরে কলেজ শিক্ষার্থীর উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১১

পাঁচ বন্ধু মিলে ঘুরতে এসেছিলেন সিলেট, কফিনবন্দি হয়ে বাড়ি ফিরছেন সাইফুল

১২

সিলেটে অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ শিল্পী পেহেলী ভৈরবীর

১৩

ওসমানীনগরে ইউনিক ও বেঙ্গল পরিবহনের সংঘর্ষ, নিহত ৯ আহত অন্তত ২৫

১৪

ফেসবুক অ্যাড পেমেন্টে যুক্ত হলো ‘বিকাশ

১৫

সিলেটে চার বছরের শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যা মামলায় জাকিরের ফাঁসি, ৫ লাখ টাকা জরিমানা

১৬

নয়াদিল্লিতে সাজাপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে দেওয়ায় ঢাকার তীব্র ক্ষোভ

১৭

বড়লেখায় গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল

১৮

গোয়াইনঘাটে ১৭০ বোতল ভারতীয় ইস্কাফ কফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১

১৯

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জকিগঞ্জে আলোচনা সভা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।