সবুজ প্রান্ত
৩ সেপ্টেম্বর ২০২৫, ৯:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশ্বনাথে র‍্যালি

 বিশ্বনাথ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বিশ্বনাথ পৌরশহরের রামপাশা রোডে অবস্থিত উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে স্থানীয় প্রবাসী চত্বরে একটি পথসভা অনুষ্ঠিত হয়। বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে এবং পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ময়নুল হক। উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল ইসলাম সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগের দুঃশাসনের সময় দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে গিয়ে আমাদের অসংখ্য নেতাকর্মী পুলিশি হামলা ও জেল-জুলুমের শিকার হয়েছেন। আজকের প্রচণ্ড রোদ উপেক্ষা করে নেতাকর্মীদের বিপুল উপস্থিতি প্রমাণ করে বিশ্বনাথের মানুষ বিএনপিকে আন্তরিকভাবে ভালোবাসে।

বক্তারা আরও বলেন, আগামী নির্বাচনে বিশ্বনাথ ও ওসমানীনগরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে। জাতি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইছামতি কলেজ তালামীযের মাসিক সভা অনুষ্ঠিত

সিলেট আলিয়া মাদরাসা মাঠ থেকে কিশোর নিখোঁজ, কোতোয়ালি থানায় জিডি

গোয়াইনঘাটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শ্রীপুর বাজারে খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া, দুহাত তুলে মোনাজাতে আনিসুল হক

গোয়াইনঘাটে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ১৩তম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

দক্ষিণ সুরমা উপজেলা ছাত্র জমিয়তের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

গোয়াইনঘাটে পুসাগের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে তালামীযে ইসলামিয়ার নিন্দা

জকিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নারীসহ আহত ৫, দুই শিক্ষক গ্রেফতার

জকিগঞ্জে পুলিশের অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ

১১

একই ইউনিয়নের তিন প্রার্থী মাঠে—সুনামগঞ্জ-৫ আসনে নতুন সমীকরণ

১২

জকিগঞ্জে ডাকাত আলী হোসেন গ্রেফতার, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

১৩

দেশের মানুষের আস্থার প্রতীক ধানের শীষ: আনিসুল হক

১৪

জকিগঞ্জে নির্বাচনী তফসিল ঘোষণার পর প্রচারসামগ্রী অপসারণের নির্দেশ

১৫

লন্ডনে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সাধারণ সভা ও নির্বাচিত অনুষ্ঠিত

১৬

ফ্রান্সে আনজুমানে আল ইসলাহর সাধারণ সভা ও কাউন্সিল অনুষ্ঠিত

১৭

আজকের স্বর্ণের দাম: ১১ ডিসেম্বর ২০২৫

১৮

জকিগঞ্জে নেশাগ্রস্ত অবস্থায় যুবক আটক ; ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

১৯

তাহিরপুরে সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ ও চিনি জব্দ

২০