সবুজ প্রান্ত
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন নিশ্চিত হবে: তাহসিনা রুশদীর লুনা

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেট-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদী লুনা বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হবে। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফায় একটি সুন্দর দেশ গড়ার পরিপূর্ণ রোডম্যাপ রয়েছে। তাই তারেক রহমানের ৩১ দফা নিয়ে জনগনের দ্বারে দ্বারে ঘরে ঘরে যেতে হবে। মানুষকে বোঝাতে হবে, তাদের মন জয় করতে হবে যেন তারা উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দেন।

লুনা উল্লেখ করেন, এম. ইলিয়াস আলী এমপি নির্বাচিত হওয়ার পর পাঁচ বছরে এই অঞ্চলে অভূতপূর্ণ উন্নয়ন হয়েছে। এর জন্য মানুষের হৃদয়ে তার নাম আজও স্মরণীয়। তিনি বলেন, পরবর্তী এমপিরা ভাঙা রাস্তাঘাটও সংস্কার করতে পারেননি। তবে কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, শিগগিরই বিশ্বনাথ ও ওসমানীনগরের রাস্তাঘাট সংস্কার করা হবে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বিশ্বনাথ সদর ইউনিয়নের নয়াবাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করেন সদর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন।

সভায় সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক মিয়া। সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমদ ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আক্তার মিয়া। বিশেষ অতিথি ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) গৌছ আলী, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা, এবং জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানিমুল ইসলাম তানিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সদস্য শাহিন চৌধুরী, পৌর যুবদলের সদস্য সাহেল আহমদ, পূজামন্ডপ কমিটির সভাপতি নিধু নাথ ও শংকর পুরকায়স্থ, এবং ছাত্রদল নেতারা। অনুষ্ঠান শুরু হয় কুরআন তেলাওয়াত দিয়ে, যা পরিচালনা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে ফেসবুকে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল,তদন্তে পুলিশ

নজিরবিহীন সম্পদের মালিক সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার

জকিগঞ্জ তালামীযের সম্মেলনে প্রধান অতিথিকে বাধা দেওয়ার চেষ্টা করেন ওসি (তদন্ত) সুজন মিয়া

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে নির্যাতিত বিএনপি নেতা-কর্মীদের নিয়ে হাওরে এমপির মিলনমেলা

ক্যান্সারে আক্রান্ত দোয়ারাবাজারের আব্দুল মজিদের বাঁচার আকুতি, প্রয়োজন সহায়তা

মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর জানাজা বিকেল ৪টায় কানাইঘাট তালবাড়ী জামেয়া মাদ্রাসায়

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক

সিলেট-৫ আসনের সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল 

সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই

​শাহজালাল ও শাহপরান মাজারে আয়-ব্যয়ের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ, তদারকিতে প্রশাসন

১০

আবারও সিলেটে ভূমিকম্প অনুভূত

১১

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

১২

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

১৩

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

১৪

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

১৫

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

১৬

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

১৭

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

১৮

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

১৯

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।