সবুজ প্রান্ত
২৪ মে ২০২৫, ৬:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কানাইঘাট সীমান্তে ফের বিএসএফের পুশইন, আটক ২১ জন

সিলেটের কানাইঘাট উপজেলার সনাতনপুঞ্জি সীমান্ত দিয়ে ফের ২১ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার সকালে সীমান্ত পেরিয়ে প্রবেশের চেষ্টা করায় তাদের আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

বিজিবির ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে ২১ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।”

আটকদের মধ্যে ১২ জন পুরুষ, ৪ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে। পরিচয় পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন রাজশাহীর আলী রেহমান (২৮), কুড়িগ্রামের হামিদুল ইসলাম (৩২), তার শিশু কন্যা হালিমা (৪) এবং ছেলে মারুফ (২), নাটোরের বিষু শেখ ও আইয়ুব আলী (৪০), ফুলবাড়ির নুর মোহাম্মদের স্ত্রী রেজিয়া বিবি (৩০), তার পুত্রবধু আলমিনা (২১), সন্তান নুর বানু (৮) ও নুর মনি (৩)।

তালিকায় আরও আছেন, শাহ জামাল (৫০) ও তার স্ত্রী হাছনা বানু (৪৩), তাদের ছেলেরা হাফিজুল (১৯), হাসানুর (১৪), এবং পুত্রবধু মিতা (২৫)। এ ছাড়া একই পরিবারের রিয়াজুল (২১), রবিউল (১১), এবং এক বছরের শিশু নুরীও রয়েছে পুশইন হওয়া দলে।

আরও আছেন নিজাম উদ্দিন (২২) ও পলাশ সরকার—তারা রাজশাহীর বিভিন্ন এলাকার বাসিন্দা।

এর আগে ১৪ মে কানাইঘাট উপজেলার আটগ্রাম সীমান্ত দিয়ে বিএসএফ একইভাবে ১৬ জনকে পুশইন করেছিল। মাত্র কয়েক দিনের ব্যবধানে দুই দফায় সীমান্ত পেরিয়ে এভাবে অনুপ্রবেশের ঘটনা ঘটায় স্থানীয় নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইছামতি কলেজ তালামীযের মাসিক সভা অনুষ্ঠিত

সিলেট আলিয়া মাদরাসা মাঠ থেকে কিশোর নিখোঁজ, কোতোয়ালি থানায় জিডি

গোয়াইনঘাটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শ্রীপুর বাজারে খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া, দুহাত তুলে মোনাজাতে আনিসুল হক

গোয়াইনঘাটে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ১৩তম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

দক্ষিণ সুরমা উপজেলা ছাত্র জমিয়তের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

গোয়াইনঘাটে পুসাগের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে তালামীযে ইসলামিয়ার নিন্দা

জকিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নারীসহ আহত ৫, দুই শিক্ষক গ্রেফতার

জকিগঞ্জে পুলিশের অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ

১১

একই ইউনিয়নের তিন প্রার্থী মাঠে—সুনামগঞ্জ-৫ আসনে নতুন সমীকরণ

১২

জকিগঞ্জে ডাকাত আলী হোসেন গ্রেফতার, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

১৩

দেশের মানুষের আস্থার প্রতীক ধানের শীষ: আনিসুল হক

১৪

জকিগঞ্জে নির্বাচনী তফসিল ঘোষণার পর প্রচারসামগ্রী অপসারণের নির্দেশ

১৫

লন্ডনে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সাধারণ সভা ও নির্বাচিত অনুষ্ঠিত

১৬

ফ্রান্সে আনজুমানে আল ইসলাহর সাধারণ সভা ও কাউন্সিল অনুষ্ঠিত

১৭

আজকের স্বর্ণের দাম: ১১ ডিসেম্বর ২০২৫

১৮

জকিগঞ্জে নেশাগ্রস্ত অবস্থায় যুবক আটক ; ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

১৯

তাহিরপুরে সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ ও চিনি জব্দ

২০