সবুজ প্রান্ত
২৬ এপ্রিল ২০২৫, ৭:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তীব্র গরমে তাপমাত্রা কমার সম্ভাবনা, বৃষ্টির ইঙ্গিত মিলেছে

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান তীব্র গরমের মাঝে কিছুটা স্বস্তির ইঙ্গিত দিল আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে দেশের কিছু এলাকায় বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যার ফলে তাপমাত্রা সামান্য কমে আসতে পারে।

শনিবার (২৬ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি অংশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

রবিবার (২৭ এপ্রিল) থেকে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। সেইসঙ্গে রংপুর, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে।

সোমবার (২৮ এপ্রিল) দেশের আরও বিস্তৃত অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টির দেখা মিলতে পারে। ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগেও দু-এক জায়গায় বৃষ্টির ইঙ্গিত রয়েছে। এ সময় সারাদেশের দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, যা কিছুটা স্বস্তি বয়ে আনবে। পাশাপাশি রাতের তাপমাত্রা-ও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

তবে রাজশাহী বিভাগ এবং দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ফলে এসব অঞ্চলে গরমের দাপট এখনই পুরোপুরি কমবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

ভুটানে উৎপত্তি হওয়া ভূমিকম্পে মধ্যরাতে কাঁপল সিলেট

১০

বিছনাকান্ধি পাথর সরবরাহকারী সমিতির সভাপতি পদে আব্দুল কাদির সুমন বিজয়ী

১১

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন সুনামগঞ্জের মাহবুবুর রহমান

১২

তাহিরপুরে ৮ বছরের এতিম শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ

১৩

জকিগঞ্জে নাজাত ফাউন্ডেশন কর্তৃক দারুল কিরাতের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান

১৪

​সান মারিনোকে হারিয়ে ইউরোপের মাটিতে প্রথম ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ

১৫

ইতিহাস বলছে ২০২৬ বিশ্বকাপ জিতবে না আর্জেন্টিনা! কিন্তু কেন?

১৬

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

১৭

FIFA World Cup 2026 Schedule Revealed

১৮

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

১৯

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।