সবুজ প্রান্ত
২৬ মার্চ ২০২৫, ৯:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে ৩৩৫ ব্যক্তি পেলেন খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশনের নগদ অর্থ উপহার

বিশ্বনাথ প্রতিনিধি :

ঈদুল ফিতরকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ৫টি ওয়ার্ডের ৩৩৫ জন অসচ্ছল ব্যক্তিকে নগদ ১ হাজার টাকা করে মোট ৩ লক্ষ ৩৫ হাজার টাকা উপহার দিয়েছে খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে। বুধবার (২৬ মার্চ) দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই অর্থ সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠক মুনসুর আলম, এবং সঞ্চালনা করেন সংবাদকর্মী মোস্তাক আহমদ মোস্তফা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসোসিয়েশনের ট্রাস্টি ও যুক্তরাজ্য প্রবাসী বখতিয়ার খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য রইসুল ইসলাম, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান এবং সংগঠক জবির আহমদ নাজমুল।

বক্তারা বলেন, খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে দীর্ঘদিন ধরে এলাকার দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে আসছে। সংগঠনটির নানামুখী মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। বিশেষ করে, করোনা মহামারি ও বন্যার সময় অসহায়, দুস্থ, প্রতিবন্ধী, কর্মহীন ও ঘরবন্দী মানুষদের নীরবে এবং প্রকাশ্যে সহায়তা করেছে তারা। এছাড়া, অসুস্থদের চিকিৎসা সেবা, অনাথ শিশুদের ভরণপোষণ ও আশ্রয় প্রদান, এবং প্রত্যন্ত অঞ্চলে ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সংগঠনটি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য নুর উদ্দিন, সমুজ আহমদ সায়মন, স্থানীয় ব্যবসায়ী আপ্তাব আলী, মনসুর আলী, মোহাম্মদ নুরুজ্জামান, এসোসিয়েশনের ওয়ার্ড প্রতিনিধি মোহাম্মদ জিয়াউর রহমান, ইরন মিয়া, আব্দুল হান্নান জাকারিয়া, মোহাম্মদ ফাহিম আহমদ, মারুফ আহমদ।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন সংগঠক মারুফ আহমদ, এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন তাজ উদ্দিন আহমদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে ফেসবুকে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল,তদন্তে পুলিশ

নজিরবিহীন সম্পদের মালিক সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার

জকিগঞ্জ তালামীযের সম্মেলনে প্রধান অতিথিকে বাধা দেওয়ার চেষ্টা করেন ওসি (তদন্ত) সুজন মিয়া

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে নির্যাতিত বিএনপি নেতা-কর্মীদের নিয়ে হাওরে এমপির মিলনমেলা

ক্যান্সারে আক্রান্ত দোয়ারাবাজারের আব্দুল মজিদের বাঁচার আকুতি, প্রয়োজন সহায়তা

মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর জানাজা বিকেল ৪টায় কানাইঘাট তালবাড়ী জামেয়া মাদ্রাসায়

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক

সিলেট-৫ আসনের সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল 

সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই

​শাহজালাল ও শাহপরান মাজারে আয়-ব্যয়ের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ, তদারকিতে প্রশাসন

১০

আবারও সিলেটে ভূমিকম্প অনুভূত

১১

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

১২

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

১৩

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

১৪

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

১৫

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

১৬

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

১৭

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

১৮

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

১৯

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।