সবুজ প্রান্ত
২৮ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আজ ২৮ ফেব্রুয়ারি, সৌদি আরবে রমজানের চাঁদ দেখা যাবে, ১ মার্চ শুরু রোজা

আজ, ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার), সৌদি আরবে রমজানের চাঁদ দেখা যাবে। সৌদি গেজেটের প্রতিবেদন অনুযায়ী, এই চাঁদ দেখে পরবর্তী দিন অর্থাৎ ১ মার্চ (শনিবার) থেকে সৌদি আরবে পবিত্র রমজান মাস শুরু হবে। সৌদি আরবে রমজান মাস ২৯ দিনের হবে এবং শেষ হবে ২৯ মার্চ, যার পরদিন ৩০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হবে। রমজান মাসের চাঁদটি ২৮ ফেব্রুয়ারি রাত ৩টা ৪৪ মিনিটে পৃথিবী থেকে দৃশ্যমান হবে, এবং সন্ধ্যার সময় সূর্যাস্তের ৩২ মিনিট পর পর্যন্ত চাঁদ আকাশে থাকবে।

বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর রমজান মাস শুরু হয়, তাই ২ মার্চ (রবিবার) থেকে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোতে রোজা শুরু হবে। ইসলামি ফাউন্ডেশন ঢাকার সেহরি ও ইফতারের সময়সূচি ইতিমধ্যেই প্রকাশ করেছে, যাতে মুসলমানরা সঠিক সময়ে রোজা পালন করতে পারেন। এ বছরের রমজান মাসের প্রথম দিনটি বসন্তে শুরু হওয়ায় রোজাদাররা তুলনামূলক ঠাণ্ডা আবহাওয়ার মধ্যে রোজা রাখবেন। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মুসলমানদের প্রায় ১৩ ঘণ্টা করে রোজা রাখতে হবে।

বিশ্বের বিভিন্ন দেশজুড়ে মুসলিম সম্প্রদায় রমজান মাসের জন্য প্রস্তুতি নিচ্ছে। এ মাসটি আত্মসংযম ও পরিশুদ্ধতার সময়, যেখানে মুসলমানরা আল্লাহর কাছে নেকি অর্জনের জন্য রোজা রাখেন, দান করেন এবং বিশেষ ইবাদত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

১০

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

১১

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

১২

৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে

১৩

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

১৪

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

১৫

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

১৬

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

১৭

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

১৮

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

১৯

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।