সবুজ প্রান্ত
৩১ জানুয়ারী ২০২৫, ১০:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি: 
বিশ্বনাথে প্রবাসীদের অর্থায়নে আয়োজিত উপজেলার ক্রীড়া ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট “লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট”-এর ৫ম আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে পৌর শহরের শ্রীধরপুর গ্রামের মাঠে অনুষ্ঠিত ফাইনালে বেলাল একাদশ সাতপাড়া দলকে ২-১ গোলে পরাজিত করে নতুন চ্যাম্পিয়ন হয়ে পাঁচভাই রেস্টুরেন্ট লন্ডন চাঁনপুর, বিশ্বনাথ।

ফাইনাল খেলায় টুর্নামেন্টের প্রথম গোলদাতা পাঁচভাই রেস্টুরেন্টের একজন বিদেশি খেলোয়াড় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলার শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রপি সহ নগদ ৩ লক্ষ টাকা এবং রানার্সআপ দলের হাতে ট্রপি সহ নগদ ২ লক্ষ টাকা পুরস্কার হিসেবে প্রদান করেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি এম. আছকির আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল মিয়া, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুহেল মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, গরীব অসহায় কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল কালাম, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, যুক্তরাজ্য প্রবাসী তোফাজ্জল আলম তোফায়েল, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আবদুল বাসিত এবং লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক মুমিন খান মুন্না, আবুল বাশার, বিশ্বনাথ ফুটবল এসোসিয়েশন এর সভাপতি মাহবুবুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক কাওছার আহমদ বাপ্পি, প্রমুখ।

পুরস্কার বিতরণের পর আয়োজক কমিটি ৬ষ্ঠ আসরের পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।