সবুজ প্রান্ত
৩১ ডিসেম্বর ২০২৪, ৩:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট-জকিগঞ্জ সড়কে পরিবহন ধর্মঘট: যাত্রীদের দুর্ভোগ চরমে

ছবি : সবুজ প্রান্ত
সিলেটের জকিগঞ্জ উপজেলায় রোববার (২৯ ডিসেম্বর) বাসের চাপায় কিশোর আবির আহমদ নিহত হওয়ার ঘটনায় স্থানীয় শিক্ষার্থীরা সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। অবরোধ চলাকালে শিক্ষার্থীরা বিক্ষোভ করে এবং কয়েকটি বাস ভাঙচুর করে। তারা একটি বাসের সিটের কাভার রাস্তায় এনে আগুন ধরিয়ে প্রতিবাদ জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।

দুর্ঘটনার পর থেকেই সিলেট-জকিগঞ্জ রুটে বাস মালিক সমিতি কোনো ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ রাখে। রোববার বিকেল থেকে সোমবার পর্যন্ত পুরো রুটে বাস চলাচল বন্ধ ছিল। পরবর্তীতে সোমবার রাতে ধর্মঘটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে ধর্মঘট শুরু হওয়ায় যাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা সিএনজি ও অন্যান্য যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গোলাপগঞ্জ হয়ে ভেঙে ভেঙে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। এদিকে, ধর্মঘটের কারণে কাঁচাবাজারসহ ব্যবসায়িক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়েছে। ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, সিলেট থেকে প্রয়োজনীয় পণ্য আনতে তাদের চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে।

সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন জানান, “আমরা আমাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। যারা বাস ভাঙচুর করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই।” তিনি আরও বলেন, “আজ বিকেলে শ্রমিক নেতাদের সঙ্গে প্রশাসনের একটি বৈঠক রয়েছে। আমরা আশা করছি, বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান হবে এবং বাস চলাচল আবার স্বাভাবিক হবে।”

স্থানীয় যাত্রীরা অভিযোগ করেছেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বারবার বাস চলাচল বন্ধ করে পরিবহন শ্রমিক ও মালিকরা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে। তারা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ এবং বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

উপজেলাবাসী দ্রুত এ সমস্যার সমাধান ও পরিবহন চলাচল স্বাভাবিক করার জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছে।

উবেদুল্লাহ তালুকদার : সবুজ প্রান্ত ডটকম

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১০

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১১

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১২

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৩

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১৪

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১৫

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১৬

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৭

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৮

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৯

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।