সবুজ প্রান্ত
২৯ ডিসেম্বর ২০২৪, ১১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে ছাত্রলীগ-যুবলীগের ৬ নেতা কারাগারে ; ১৬ জনের জামিন মঞ্জুর

বিশ্বনাথ প্রতিনিধি : বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট বিশ্বনাথে আল হেরা শপিং সিটিতে হামলা ও ভাঙচুর মামলায় আত্মসমর্পণ করা ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ২২ নেতাকর্মী মধ্যে ১৬ জনকে জামিন মঞ্জর ও ৬ জনকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।

রবিবার সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক ধ্রুব জ্যোতি পাল শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট’ গোলাম ইয়াহইয়া চৌধুরী (সুহেল)।
জামিন নামঞ্জুর হওয়া নেতাকর্মীরা হলেন- মুফতিরগাঁও গ্রামের আইয়ুব আলীর পুত্র ও উপজেলা যুবলীগ নেতা রাজন আহমদ অপু, জানাইয়া গ্রামের মৃত আব্দুল কাদিরের পুত্র ও উপজেলা যুবলীগ নেতা আবুল হোসেন, মুফতিরগাঁও গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র ও উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুন, কারিকোনা (দূর্গাপুর) গ্রামের আব্দুল মতিনের পুত্র ও উপজেলা ছাত্রলীগ নেতা ফারাবী ইমন ইসলাম, জানাইয়া (মশুল্লা) গ্রামের ইউনুছ আলীর পুত্র ও উপজেলা ছাত্রলীগ নেতা মাসুদ আহমদ রিপন, জানাইয়া (মশুল্লা) গ্রামের মৃত সমর আলীর পুত্র ও উপজেলা ছাত্রলীগ নেতা কয়েছ আহমদ। আসামী পক্ষের আইনজীবি ফাহেমা-আল জহুরা বলেন, মামলার ২২ জন আসামী আদালতের আত্মসমর্পণ করেন। মাননীয় আদালত তাদের মধ্যে ১৬ জনের জামিন মঞ্জুর করেছেন এবং ৬ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশনা প্রদান করেছেন।
জামিন প্রাপ্তরা হলেন, জানাইয়া (মশুল্লা) গ্রামের আব্দুল মালিকের পুত্র ও উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক রাজন মিয়া, একই গ্রামের সমুজ আলীর পুত্র ও যুবলীগ নেতা নাসির মিয়া, সফিক মিয়ার পুত্র ও ছাত্রলীগ নেতা কামরান আহমদ, আব্দুল হকের পুত্র ও পৌর আওয়ামী লীগের সদস্য ইসলাম আহমদ, সমুজ মিয়ার পুত্র আবুল মিয়া, এলাই ওরফে এলায় পুত্র জাকির মিয়া, হাজী রইছ আলীর পুত্র আফিজ আলী, আজফর আলীর পুত্র ও যুবলীগ নেতা জমির আলী, সরুয়ালা গ্রামের আজিজুলের পুত্র নাহিদ আহমদ, শ্রীধরপুর গ্রামের রুকন আলীর পুত্র ও সিলেট ল’কলেজ ছাত্রলীগের সহ সভাপতি আব্দুল বাতিন, একই গ্রামের শাহজাহান সিরাজের পুত্র ও ছাত্রলীগ নেতা রেজা মিয়া, বিশ্বনাথ নতুন বাজারের বাসিন্দা ও যুবলীগ নেতা হেলাল আহমদ, কামালপুর গ্রামের তোরাব আলীর পুত্র ও পৌর আওয়ামী লীগ নেতা রাসেল আলী, বিশ্বনাথ নতুন বাজারের বাসিন্দা ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, খাইয়াখাইর গ্রামের নিরেশ বর্ধনের পুত্র ও ছাত্রলীগ নেতা মিল্টন বর্ধন, দৌলতপুর গ্রামের আলী আকবর মিলনের পুত্র ইমরান আহমদ।
এ মামলায় আগে ৫ জন গ্রেফতার করা হয়েছে ও ৪ জন জামিনে আছেন।উল্লেখ্য, অসহযোগ আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট সিলেটের বিশ্বনাথে আল-হেরা শপিং সিটি ভাংচুর-লুটের অভিযোগে ঘটনায় ১৪ দিন পর আল-হেরা শপিং সিটির চেয়ারম্যান ছাদেকুর রহমান বাদী হয়ে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৮৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন। এছাড়া আরোও ৫০/৬০ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত রাখা হয়,(মামলা নং ১০, তাং ১৮.০৮.২০২৪ইং)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

১০

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১১

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১২

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১৩

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১৫

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১৬

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১৭

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৮

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৯

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।