সবুজ প্রান্ত
১৬ ডিসেম্বর ২০২৪, ৮:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জমিয়ত ত্যাগ করে খেলাফতে যোগদান, আলোচনার কেন্দ্রে সাবেক এমপি শাহীনূর পাশা

জমিয়তে উলামায়ে ইসলাম থেকে বাদ পড়া সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহীনূর পাশা চৌধুরী নতুন করে আলোচনায় এসেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক ঘাত-প্রতিঘাতের পর তিনি যোগ দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসে। তাঁর এই নতুন পদক্ষেপ সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

দীর্ঘদিন জমিয়তের নেতৃত্বে থাকা শাহীনূর পাশা ২০২৪ সালের বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জামানত হারান। দল থেকে বাদ পড়ার পাশাপাশি রাজনৈতিকভাবে নানা সমালোচনার মুখে পড়েন। এরপর বেশ কয়েক মাস তিনি নিষ্ক্রিয় থাকলেও আওয়ামী লীগ সরকারের পতনের পর পুনরায় সক্রিয় হন এবং জমিয়তে ফিরে যাওয়ার চেষ্টা করেন। তবে দল তাঁকে গ্রহণ করেনি।

অবশেষে তিনি বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দেন। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ঢাকার মোহাম্মদপুরে দলীয় কার্যালয়ে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে এই দলে যোগ দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহমুদুল হক, কেন্দ্রীয় নায়েবে আমীর রেজাউল করিম জালালীসহ অন্যান্য নেতারা।

যোগদানের আগে শাহীনূর পাশা ফেসবুকে লিখেন, “ক্ষমা করে দিও আন্তরিক সাথীরা।” তাঁর এই পদক্ষেপের খবর জানার পর থেকেই নির্বাচনী এলাকা জগন্নাথপুর ও শান্তিগঞ্জে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

কবি ও লেখক আবু আসাদ চৌধুরী এ বিষয়ে বলেন, “রাজনীতিতে কখনও শেষ কথা বলা যায় না। শাহীনূর পাশা জগন্নাথপুর ও শান্তিগঞ্জে শক্ত অবস্থান তৈরি করেছিলেন। জমিয়ত তাঁর সঙ্গে যে আচরণ করেছে, তা দুঃখজনক। তাঁর নতুন পথচলা শুভ হোক।”

তবে জমিয়তের তৃণমূলের অনেক নেতা তাঁর এই সিদ্ধান্তকে নেতিবাচকভাবে দেখছেন। কেউ কেউ এটিকে ‘পট্টিবাজি’ বলে অভিহিত করেছেন। অন্যদিকে, স্থানীয় সমর্থকদের একাংশ তাঁর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

শাহীনূর পাশা চৌধুরী ১৯৯১ সালে ছাত্র জমিয়তের নেতৃত্বের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন। ২০০৫ সালে তিনি উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময়ে আলোচিত-সমালোচিত হয়েছেন।

খেলাফত মজলিসে যোগদানের মধ্য দিয়ে তিনি নতুন রাজনৈতিক অধ্যায় শুরু করলেন। এখন দেখার বিষয়, তাঁর এই পদক্ষেপ সুনামগঞ্জ-৩ আসনের রাজনীতিতে কী প্রভাব ফেলে এবং নতুন দলে তাঁর ভূমিকা কেমন হয়।

উবেদুল্লাহ তালুকদার : সবুজ প্রান্ত ডটকম

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১০

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১১

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১২

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

১৩

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

১৪

ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিতে সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা

১৫

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ জনের ফাঁসি, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১৬

জকিগঞ্জে ভিঙ্গাইর বাজার উন্নয়ন নিয়ে সভা : চেয়ারম্যান প্রার্থী জাহেদ ফারহানকে জনতার অকুণ্ঠ সমর্থন

১৭

শ্রীপুর উত্তর ইউনিয়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান আলী হায়দার  

১৮

আগামীকাল সিলেটে আসছেন রাষ্ট্রপতি, নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

১৯

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কীটনাশক ব্যবসায়ীকে মারধর ও লুটপাটের অভিযোগ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।