সবুজ প্রান্ত
২২ ডিসেম্বর ২০২৪, ১২:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে ব্যারিস্টার নাজির ফাউন্ডেশনের অর্থায়নে শিশুদের ফ্রি খতনা প্রদান

বিশ্বনাথ প্রতিনিধি :
সিলেটের বিশ্বনাথে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের অর্থায়নে এবং বিশ্বনাথ প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় অস্বচ্ছল পরিবারে ১৪ শিশুকে বিনামূল্যে সুন্নতে খতনা সেবা প্রদান করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে বিশ্বনাথ পৌরশহরের রামসুন্দর অগ্রগামী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে তাদেরকে এই সেবা প্রদান করা হয়।
এর পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার নাজির আহমদ বলেন, ‘সমাজের অবহেলিত-বঞ্চিত মানুষের জন্য সেবামূলক কাজ করার লক্ষ্যে গঠিত হয়েছে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশন। নিজ এলাকার অসহায় মানুষের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করা হবে-ইনশাআল্লাহ।’
বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে সাবেক সভাপতি তজম্মুল আলী রাজুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইমিগ্রেশন আইনজীবী জুবায়ের আলী, যুক্তরাজ্য প্রবাসী ও লন্ডন-বাংলা প্রেস ক্লাবের সদস্য জাকির হোসেন কয়েস।
ব্যবস্থাপক সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য মাওলানা শহিদুর রহমান।
অনুষ্ঠানে খতনা হওয়া শিশুদেরকে বিনামূল্যে পাঞ্জাবী, লুঙ্গি, টুপি ও ঔষধ প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

ভুটানে উৎপত্তি হওয়া ভূমিকম্পে মধ্যরাতে কাঁপল সিলেট

১০

বিছনাকান্ধি পাথর সরবরাহকারী সমিতির সভাপতি পদে আব্দুল কাদির সুমন বিজয়ী

১১

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন সুনামগঞ্জের মাহবুবুর রহমান

১২

তাহিরপুরে ৮ বছরের এতিম শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ

১৩

জকিগঞ্জে নাজাত ফাউন্ডেশন কর্তৃক দারুল কিরাতের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান

১৪

​সান মারিনোকে হারিয়ে ইউরোপের মাটিতে প্রথম ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ

১৫

ইতিহাস বলছে ২০২৬ বিশ্বকাপ জিতবে না আর্জেন্টিনা! কিন্তু কেন?

১৬

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

১৭

FIFA World Cup 2026 Schedule Revealed

১৮

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

১৯

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।