সবুজ প্রান্ত
১৮ ডিসেম্বর ২০২৪, ১১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় প্রধান শিক্ষককে শোকজ

সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ আহমদকে বিজয় দিবসে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার কারণে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলার পর স্থানীয় প্রাথমিক শিক্ষা অফিস বিষয়টি তদন্ত করে এবং মঙ্গলবার (১৭ ডিসেম্বর) তাকে তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে।

জানা যায়, ১৬ ডিসেম্বর সোমবার সকালে শ্রীখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলিতে প্রধান শিক্ষক ফরিদ আহমদ শিক্ষার্থীদের সঙ্গে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম’ স্লোগান দেন। এই স্লোগানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের নজরে আসে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবেদ হোসেন জানান, “বিজয় দিবসে প্রধান শিক্ষক ফরিদ আহমদ নিজে শিক্ষার্থীদের দিয়ে স্লোগান দেন এবং একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বিষয়টি জানার পর তাকে কারণ দর্শানোর জন্য শোকজ দেওয়া হয়েছে এবং প্রতিবেদন সিলেট প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হয়েছে।”

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া বলেন, ঘটনাটি জানার পর আমি শিক্ষা অফিসারকে অবহিত করি এবং তাকে শোকজ নোটিশ দেওয়ার নির্দেশনা দিয়েছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

ভুটানে উৎপত্তি হওয়া ভূমিকম্পে মধ্যরাতে কাঁপল সিলেট

১০

বিছনাকান্ধি পাথর সরবরাহকারী সমিতির সভাপতি পদে আব্দুল কাদির সুমন বিজয়ী

১১

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন সুনামগঞ্জের মাহবুবুর রহমান

১২

তাহিরপুরে ৮ বছরের এতিম শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ

১৩

জকিগঞ্জে নাজাত ফাউন্ডেশন কর্তৃক দারুল কিরাতের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান

১৪

​সান মারিনোকে হারিয়ে ইউরোপের মাটিতে প্রথম ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ

১৫

ইতিহাস বলছে ২০২৬ বিশ্বকাপ জিতবে না আর্জেন্টিনা! কিন্তু কেন?

১৬

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

১৭

FIFA World Cup 2026 Schedule Revealed

১৮

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

১৯

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।