সবুজ প্রান্ত
২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে উপজেলা প্রশাসনের সেবা সহজীকরণ অনুষ্ঠান

জকিগঞ্জ প্রতিনিধি :: জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ও সাধারণ মানুষজনকে সরকারি সেবামূলক প্রতিষ্ঠান থেকে সেবা নিতে উদ্বুদ্ধ করতে ‘সেবা সহজীকরণ’ নামে এক অনুষ্ঠানের আয়োজন করেন জকিগঞ্জ উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়ন পরিষদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জকিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও ১নং বারহাল ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় বিকাল ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরকারি ৫টি প্রতিষ্ঠান ইউনিয়নের মানুষকে সেবা দেয়।
এ সময় অন্যান্যদের আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক অর্ণব দত্ত, উপজেলা সমাজসেবা অফিসার বিনয় ভূষণ দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, উপজেলা ডেভেলপমেন্ট ফেসিলিটেটর ফেরদৌস জামান সিদ্দিকী ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি।
সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলো হলো- ইউএনও অফিস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, উপজেলা ভূমি অফিস, উপজেলা সমাজসেবা অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা প্রাণিসম্পদ অফিস।

অন দ্যা স্পটে যে সকল সেবা দেওয়া হয়েছে সে গুলো হল ইউএনও অফিস থেকে জন্মনিবন্ধন বিষয়ক সেবা প্রদান, সমাজসেবা অফিস হতে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ, পিআইও অফিস হতে শীতার্থদের মধ্যে ৫০ টি কম্বল বিতরণ, প্রাণী সম্পদ অফিসের পক্ষ হতে ৪০ জন কে হাস মুরগির ঔষধ বিতরণ, উপজেলা ভূমি অফিস হতে খাস জমি বন্দোবস্ত বিষয়ক এবং নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নের কথা বলা হয়।
ইউএনও আফসানা তাসলিম বলেন, ‘এই সেবা প্রদান কার্যক্রমটি আমরা আজ বারহাল ইউনিয়ন পরিষদ থেকে শুরু করেছি। ধারাবাহিকভাবে প্রতি ইউনিয়নে এই সেবা প্রদান করা হবে। এটা করার উদ্দেশ্য হলো, দূর দূরান্তের গ্রামের মানুষ আছেন যারা দূর থেকে উপজেলায় এসে সেবা নিতে পারেন না, তারা যেন ইউনিয়নে এসে সহজে সরকারের বিভিন্ন সেবা সম্পর্কে জানতে পারেন ও তাৎক্ষণিক কিছু সেবা নিতে পারে সেই লক্ষ্যেই এই সেবা সহজীকরণ কার্যক্রমটি আমরা চালু করেছি। ক্রমান্বয়ে প্রতি ইউনিয়নে সেবা সহজীকরণ কার্যক্রমটি আমরা চলমান রাখব বলে চিন্তা করছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে অবস্থান

সিলেটে বাসার দরজার নিচ দিয়ে গড়িয়ে পড়ছিল রক্ত, ভেতরে মিলল তিনজনের মরদেহ

খাসিয়ামারা নদীতে বালু উত্তোলন নিয়ে ‘বিভ্রান্তিকর’ সংবাদের প্রতিবাদ

এসএসসিতে পাসের হারে সুনামগঞ্জ এগিয়ে, জিপিএ-৫ এ সিলেট

এসএসসিতে এক বছরে সিলেট বোর্ডের পাসের হার কমেছে ১০.২৪ শতাংশ

সিলেটে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করলেন ইপসার প্রধান নির্বাহী

বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলার আসামি ডন গ্রেপ্তার

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৮ মাসের শিশু আয়ানের মৃত্যু, আইসিইউ না পাওয়ার অভিযোগ মা-বাবার

নিত্যদিনের অশান্তি এড়াতে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়নের দাবিতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ

১০

বড়লেখায় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

‎ওসমানীনগরের বাস দুর্ঘটনা: নিহত ৯ জনের পরিচয় শনাক্ত, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর শুরু

১২

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে সিরাজগঞ্জের পর্যটকের মৃত্যু

১৩

তাহিরপুরে কলেজ শিক্ষার্থীর উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৪

পাঁচ বন্ধু মিলে ঘুরতে এসেছিলেন সিলেট, কফিনবন্দি হয়ে বাড়ি ফিরছেন সাইফুল

১৫

সিলেটে অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ শিল্পী পেহেলী ভৈরবীর

১৬

ওসমানীনগরে ইউনিক ও বেঙ্গল পরিবহনের সংঘর্ষ, নিহত ৯ আহত অন্তত ২৫

১৭

ফেসবুক অ্যাড পেমেন্টে যুক্ত হলো ‘বিকাশ

১৮

সিলেটে চার বছরের শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যা মামলায় জাকিরের ফাঁসি, ৫ লাখ টাকা জরিমানা

১৯

নয়াদিল্লিতে সাজাপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে দেওয়ায় ঢাকার তীব্র ক্ষোভ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।