সবুজ প্রান্ত
১৯ নভেম্বর ২০২৪, ৬:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজনগরে আব্দুল মালিক হত্যা মামলা ভিন্নখাতে নেয়ার পায়তারা

বাদীকে হত্যার হুমকি, সংবাদ সম্মেলনে নিরাপত্তার দাবী

রাজনগর উপজেলা প্রতিনিধি :
মৌলভীবাজারের রাজনগরে প্রতিপক্ষের হামলায় নিহত আব্দুল মালিকের হত্যার দ্রæত বিচার ও একমাত্র শিশু সন্তান নিয়ে নিরাপদে বাচার আকুতি জানিয়েছেন নিহতের স্ত্রী সাবরিনা আক্তার সাফিয়া। রাজনগর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এদাবী জানান।
লিখিত বক্তব্যে সাবরিনা আক্তার সাফিয়া বলেন, উপজেলার উত্তরভাগ ইউনিয়নের পানিশাইল এলাকার নিজগাও গ্রামে ২০২১ সালের ১৭ নভেম্বর আব্দুল মালিক খুন হন। এ ঘটনায় আব্দুর রকিব মন্টু বাদী হয়ে রাজনগর থানায় শামীম মিয়া (৩০) নূরুল ইসলাম কালা মিয়া (৫৫),খানম বেগম (৫২), আকলিমা বেগম (২১) ও অজ্ঞাত আরো ৫/৬জনকে আসামী করে একটি হত্যা মামলা (১৯২/২০২১) করেন। মামলার পরপরই পুলিশ আসামীদের গ্রেপ্তার করে। এছাড়াও মোবাইল ফোনের সূত্রধরে রাজশাহী থেকে আরো ৩জনকে আটক করে জেল হাজতে পাঠায় পুলিশ। আসামীরা গত আড়াই বছর জেল হাজতে ছিল। গত চার মাস আগে জামিনে বের হয়েছেন। বের হওয়ার পর থেকে বিভিন্ন ভাবে হুমকিধমকি দিয়ে আসছে আসামীরা। নিরাপত্ত¡াহীনতায় সাবরিনা গত ৫ সেপ্টেম্বর রাজনগর থানায় সাধারণ ডায়রিও (নং-২১৩) করেন।
সাবরিনা আক্তার আরো বলেন, তার নিহত স্বামী আব্দুল মালিক ফেঞ্চুগঞ্জ উপজেলার নিজামপুর গ্রামের কেন্দ্রীয় যুবলীগ নেতা এডভোকেট আব্দুর রকিব মন্টুর কেয়ারটেকার ছিলেন। রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের নিজগাও এলাকায় সম্পত্বি রয়েছে। এ সম্পত্বি নিয়ে আব্দুর রকিব মন্টুর মামা নূরুল ইসলাম কলা মিয়ার সাথে বিরোধ রয়েছে। নূরুল ইসলাম কলা মিয়াও একসময় এ সম্পত্বির কেয়ারটেকার ছিলেন। এসব বিষয় নিয়ে তিনি আব্দুল মালিককে প্রায়সময়ই হুমকি ধমকি এবং কয়েকবার শারিরিক আঘাতও করেছেন। এতে আব্দুল মালিক বাদী হয়ে নূরুল ইসলাম কলা মিয়ার বিরুদ্ধে মামলা করেন। এসব ঘটনায় নূরুল ইসলাম কলা মিয়া ও তার ছেলে শামীম জেল খাটেন। এসব ঘটনায় ক্ষীপ্ত হয়ে তারা পরিকল্পিত ভাবে আব্দুর রকিব মন্টুর কেয়ারটেকার আব্দুল মালিককে নিস্বংসভাবে কুপিয়ে হত্যা করে।
সাবরিনা আরো বলেন, আসামীরা জেল থেকে বের হয়ে আব্দুল মালিক হত্যার বিচার প্রক্রিয়া ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিভিন্ন অপকৌশলের আশ্রয় নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আব্দুল মালিক হত্যা মামলার বাদী আব্দুর রকিব মন্টুর রাজনৈতিক পরিচয়ের সূত্র ধরে মিথ্যা বানোয়াট গল্প ছড়িয়ে দিচ্ছে। নিজগাঁও গ্রামে সরকারী নীতিমালা অনুযায়ী লাইসেন্স প্রাপ্ত আব্দুর রকিব মন্টুর জমিতে ‘অ্যামোনিয়া গ্যাসপূর্ণ সিলিন্ডার’ রাখার জানালা বিহীন সেমিপাকা ঘরকে বিভিন্ন নাম ও টর্চার সেল বলে অপপ্রচার ও গোজব রটাচ্ছে। খুনের মামলা থেকে রেহাই পেতে পরিকল্পিত ভাবে চক্রান্তের মাধ্যমে যুবলীগ নেতার টর্চার সেলসহ বিভিন্ন মুখরোচক কথার প্রচার করছে। তাদের মূল উদ্দেশ্য হলো আব্দুল মালিক হত্যার বাদী আব্দুর রকিব মন্টুকে হেনস্তা করে মামলাকে ভিন্নখাতে প্রভাবিত করা ও মামলাকে দূর্বল করা। আমি তাদের হুমকি ধমকি ও প্রাণে হত্যার ভয় দেখিয়ে আসছে। কিন্তু আমি এতে কোন ভাবেই পিছপা হবোনা। আমি সকলের সহযোগিত চাই।
প্রেস কনফারেন্সে অন্যানের মধ্যে ছিলেন নিহত আব্দুল মালিকের শিশু কন্যা আফসারা আঞ্জুম, সাবরিনা আক্তার সাফিযার পিতা কমরু মিয়া, নানু মিয়া রফিক মিয়া, আব্দুল মালিকে বৃদ্ধা মা সালেহা বেগম ছায়া, ভাই আব্দুল হাকিম ও খছরু চৌধুরী প্রমুখ।
মামলার আসামী আজিজুর রহমান প্রাপ্ত বলেন, আমরা কখনোই তাদের হুমকি দেইনি। এটা তারা থানায় প্রমান করতে পারেনি। এছাড়ও আব্দুর রকিব মন্টুর যে ঘর রয়েছে তা দেখে কেউই বলবে না এটা ব্যাবসার ঘর। এমন জায়গায বানানো যে এখানে লোডিং আনলোডিংও করার সুযোগ নেই। এলাকার লোকজন দেখেছে রাতের আধারে এখানে কালো কালো গাড়ি আসতো আইনশ্ঙৃখলা বাহিনীর লোকজনও আসতেন বলে দেখা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজার সুরমা ইউনিয়ন তালামিযের মিলাদ দোয়া মাহফিল 

ওসমানী বিমানবন্দর থেকে ইস্তাম্বুল রুট চালুর উদ্যোগ, ঢাকায় ফিরছে ইউরোপের ভিসা সেন্টার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের চেষ্টার অভিযোগ

ওসমানী মেডিকেলের সেবা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী, ‘আই অ্যাম রিয়েলি হ্যাপি’

ম্যানচেস্টারে শাহজালাল মসজিদে দারুল কিরাতের পুরস্কার বিতরণ ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রী আসছেন, গভীর রাতে ওসমানী মেডিকেলে পরিষ্কার-পরিচ্ছন্নতায় তোড়জোড়

জকিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্পে ৫ শতাধিক রোগীর সেবা, ছানি অপারেশনের জন্য নির্বাচিত ১০৫ জন

আগামীকাল সিলেটে আসছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, পরিদর্শন করবেন ওসমানী মেডিকেল

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

১০

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

১১

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

১২

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

১৪

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

১৫

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

১৬

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

১৭

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

১৮

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

১৯

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।