সবুজ প্রান্ত
২৪ নভেম্বর ২০২৪, ৭:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জ সীমান্তে ৬৩ লাখ টাকার ভারতীয় পণ্য সহ আটক ২

সিলেটের জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) বিশেষ অভিযানে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকালে প্রায় ৬৩ লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার চোরাই পণ্যসহ ২ জনকে আটক করা হয়েছে। 

শনিবার (২৩ নভেম্বর) ও রোববার (২৪ নভেম্বর) ১৯ বিজিবির আওতাধীন পৃথক এলাকায় অভিযান পরিচালিত হয়।
১৯ বিজিবি সূত্রে জানা যায়, শনিবার আনুমানিক সন্ধ্যা ৭টায় অত্র ব্যাটালিয়নের অধীন ডোনা বিওপির একটি বিশেষ টহল দল সিলেট জেলার কানাইঘাট উপজেলার সীমান্তের নিকটবর্তী রাতাছড়া নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। আভিযানিক টহল দল উক্ত স্থান থেকে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশকালে বাংলাদেশি নাগরিক হবিগঞ্জ জেলার জীবন দাস (২৯) এবং কিশোরগঞ্জ জেলার সজল দাসকে (২৯) আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় ৬ হাজার ৩৪০ রুপি এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে রোববার আটককৃতদের কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়।
রোববার জৈন্তাপুর ও সুরাইঘাট এবং সোনারখেওর বিওপির পৃথক আভিযানিক টহল দল সিলেট জেলার জৈন্তাপুর এবং কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় নিম্ন মানের ৫ হাজার ৫০০ কেজি চিটা গুড়, ৭০০ কেজি চিনি, ৪২ হাজার পিস পাতার বিড়ি এবং ১টি মাঝারি টাটা ট্রাক জব্দ করে। আটক মালামালের বাজার মূল্য ৩০ লাখ ১২ হাজার ৮৭৬ টাকা।
এর আগে শনিবারে একই এলাকা থেকে মিছরি গুড়া ৬২৫০ কেজি, ভারতীয় চিনি ২১০০ কেজি ও একটি ট্রাক জব্দ করা হয়। এসবের বাজার মূল্য ৩২ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।
এ ব্যাপারে বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল খোন্দকার মো. আসাদু্ন্নবী বলেন, জব্দকরা মালামালের সর্বমোট বাজার মূল্য ৬২ লাখ ৬৫ হাজার ৩৭৬ টাকা। এসব মালামাল নিকটস্থ শুল্ক গুদামে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালানবিরোধী অভিযান চলমান রেখেছে। এরই অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে পাসের হারে সুনামগঞ্জ এগিয়ে, জিপিএ-৫ এ সিলেট

এসএসসিতে এক বছরে সিলেট বোর্ডের পাসের হার কমেছে ১০.২৪ শতাংশ

সিলেটে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করলেন ইপসার প্রধান নির্বাহী

বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলার আসামি ডন গ্রেপ্তার

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৮ মাসের শিশু আয়ানের মৃত্যু, আইসিইউ না পাওয়ার অভিযোগ মা-বাবার

নিত্যদিনের অশান্তি এড়াতে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়নের দাবিতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ

বড়লেখায় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎ওসমানীনগরের বাস দুর্ঘটনা: নিহত ৯ জনের পরিচয় শনাক্ত, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর শুরু

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে সিরাজগঞ্জের পর্যটকের মৃত্যু

১০

তাহিরপুরে কলেজ শিক্ষার্থীর উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১১

পাঁচ বন্ধু মিলে ঘুরতে এসেছিলেন সিলেট, কফিনবন্দি হয়ে বাড়ি ফিরছেন সাইফুল

১২

সিলেটে অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ শিল্পী পেহেলী ভৈরবীর

১৩

ওসমানীনগরে ইউনিক ও বেঙ্গল পরিবহনের সংঘর্ষ, নিহত ৯ আহত অন্তত ২৫

১৪

ফেসবুক অ্যাড পেমেন্টে যুক্ত হলো ‘বিকাশ

১৫

সিলেটে চার বছরের শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যা মামলায় জাকিরের ফাঁসি, ৫ লাখ টাকা জরিমানা

১৬

নয়াদিল্লিতে সাজাপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে দেওয়ায় ঢাকার তীব্র ক্ষোভ

১৭

বড়লেখায় গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল

১৮

গোয়াইনঘাটে ১৭০ বোতল ভারতীয় ইস্কাফ কফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১

১৯

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জকিগঞ্জে আলোচনা সভা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।