সবুজ প্রান্ত
৪ নভেম্বর ২০২৪, ৬:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে রেদ্বওয়ান মাহমুদ চৌধুরীর ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে মীলাদ ও দুআ মাহফিল

জকিগঞ্জে জনপ্রিয় টিভি উপস্থাপক, ছড়াকার, গণমাধ্যমকর্মী রেদ্বওয়ান মাহমুদ চৌধুরীর ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে জকিগঞ্জের খলাদাফনিয়া গ্রামের বাড়িতে পরিবারের পক্ষ থেকে রবিবার বাদ জোহর কুরআন খতম, দুআ ও মীলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে মরহুম রেদ্বওয়ান মাহমুদ চৌধুরীর সহকর্মী, আত্মীয় স্বজন, এলাকার গণ্যমান ব্যাক্তিবর্গ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি অংশ গ্রহন করেন। সকাল ১১ টার সময় মরহুম রেদ্বওয়ান মাহমুদ চৌধুরীর কবর জিয়ারতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
দুআ মাহফিলে উপস্থিত ছিলেন কালীগঞ্জ বাজার মসজিদের খতীব মাওলানা আজিজুর রহমান তাপাদার, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আব্দুর রহিম কামালী, ইছামতি দারুল উলূম কামিল (এম.এ) মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শিহাবুর রহমান চৌধুরী, ভাইস প্রিন্সিপাল মাওলানা আতিকুর রহমান ছিদ্দিক, মুহাদ্দিস মাওলানা আব্দুল বাছিত ও মাওলানা ওয়ারিস উদ্দীন তাপাদার, সহকারী অধ্যাপক আব্দুল হাকিম চৌধুরী, আরবী প্রভাষক মাওলানা লতিফ শামীম, মাস্টার নজরুল ইসলাম,  রিসালার শিল্পী গোষ্ঠির প্রতিষ্ঠাতা কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ, সহ-সভাপতি মাজহারুল ইসলাম জয়নাল,  জামাল আহমদ, সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, তথ্য প্রযুক্তি সম্পাদক আহমদ আল মনজুর, জকিগঞ্জ টিভির হেড অব নিউজ আহমদ হোসাইন আইমান, জনপ্রিয় নাশিদ শিল্পী মাহমুদ আব্দুল কাদির, জকিগঞ্জ উপজেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক রিয়াদুর রহমান চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক আহমদুল হক, সুনামগঞ্জ পুলিশ লাইনের এসআই হাসান আহমদ চৌধুরী, চুনারুঘাট থানার এসআই আখতার মাহমুদ চৌধুরী ও মানবসেবা ফাউন্ডেশন ও জেডিসির সদস্যবৃন্দ প্রমুখ। দোয়া মাহফিলে উপস্থিত হওয়ায় পরিবারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানান রেদ্বওয়ান মাহমুদ চৌধুরীর পিতা মাওলানা আহমদ আল-কবির চৌধুরী।
রেদ্বওয়ান মাহমুদ চৌধুরী ছিলেন জকিগঞ্জের প্রথম অনলাইন ভিত্তিক টিভি চ্যানেল জকিগঞ্জ টিভির জনপ্রিয় উপস্থাপক ছাড়াও একাধারে ইসলামী নাশীদ শিল্পী, এবং বহু গুণসমৃদ্ধ ব্যক্তিত্ব। তিনি ইসলামী সাংস্কৃতিক সংগঠন রিসালাহ’র আবৃত্তি পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। রিসালাহ’র ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত তাঁর কন্ঠে গাওয়া ‘আমরা ভুলে যাই এই পৃথিবী নয়তো আসল ঠিকানা’ নাশীদটি ব্যাপক শ্রোতাপ্রিয় হয়। রেদ্বওয়ান মাহমুদ  স্থানীয় ও জাতীয় বিভিন্ন পত্রিকা ও অনলাইন পোর্টালে লেখালেখি করতেন এবং বিভিন্ন জাতীয় দৈনিকের ফিচার লেখক হিসাবে দায়িত্ব পালন করেছেন। তাঁর অবদান এবং সৃষ্টিশীলতা জকিগঞ্জের সংস্কৃতি ও মিডিয়ায় এক অবিস্মরণীয় ছাপ রেখেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাট ও ওসমানীনগরে আজ এনসিপির পদযাত্রা, আসছেন কেন্দ্রীয় শীর্ষ নেতারা

হবিগঞ্জের সহিংসতার ঘটনায় উদ্বেগ, সব পক্ষকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জমিয়তের

সাংবাদিক কাজি রেজাউল করিম রেজার বড় ভাই কাজি ফরহাদ মিয়া-স্বাধীনের দাফন সম্পন্ন

দোয়ারাবাজারে বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

শাহপরাণে র‌্যাবের অভিযানে ৮৮২ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ২

এনসিপি-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির মৌখিক পরীক্ষা স্থগিত

দেশীয় অস্ত্র নিয়ে হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলা,আহত অন্তত ১৫ জন

যুগান্তরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়াং

কাতার সড়ক দুর্ঘটনায় নিহত ৫ প্রবাসীর পরিবারকে জমিয়ত সভাপতির আর্থিক সহায়তা

১০

জিসানের শেষ মুহূর্তের গোলে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম শিরোপা সিলেটের

১১

বড়লেখায় এনসিসি ব্যাংকের উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি

১২

পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত

১৩

১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল

১৪

আব্দুস সালামের মেম্বারের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলার প্রতিবাদে আটগ্রামে মানববন্ধন

১৫

সাংবাদিক আহসান হাবীব লায়েকের কন্যার ইন্তেকাল, দাফন সম্পন্ন

১৬

বড়লেখায় সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু গুরুতর আহত ৩ জন

১৭

কানাইঘাটে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

১৮

জকিগঞ্জ উপজেলা তালামীযের  নতুন কমিটি গঠন : রিয়াদুর রহমান সভাপতি, আহমদুল হক সাধারণ সম্পাদক

১৯

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।