সবুজ প্রান্ত
২৭ নভেম্বর ২০২৪, ৭:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটের লালবাজারের হোটেল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

সিলেট নগরীর বন্দরবাজার এলাকার লালবাজারে অবস্থিত হোটেল আল-জালাল থেকে রুকন ওরফে লুকমান (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) বিকেল ৩ টার দিকে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।
লুকমান সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ ইউনিয়নের পিরপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত ইয়ারুজ আহমদ চৌধুরীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং কোনো কাজকর্ম করতেন না। প্রবাসী আত্মীয় স্বজনদের পাঠানো টাকা পয়সা দিয়েই চলত তার জীবিকা।
গত জানুয়ারি মাস থেকে লুকমান হোটেল আল-জালালের একটি কক্ষে প্রতিদিন একশত টাকা ভাড়ায় থাকতেন। মঙ্গলবার রাতে তিনি প্রতিদিনের মতো কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়েন। তবে বুধবার সকাল থেকে কক্ষের দরজা বন্ধ থাকায় সন্দেহ হয় হোটেল কর্তৃপক্ষের। বিকেল পর্যন্ত কোনো সাড়া না পেয়ে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে বিছানার ওপর থেকে তার লাশ উদ্ধার করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, এটি স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে। মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তরের অনুমতি দেওয়া হবে, যদি তারা আবেদন করেন। নিহত লুকমানের বোন সিলেটের শাহপরাণ এলাকায় বসবাস করেন। তাকে ইতিমধ্যে বিষয়টি জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

ভুটানে উৎপত্তি হওয়া ভূমিকম্পে মধ্যরাতে কাঁপল সিলেট

১০

বিছনাকান্ধি পাথর সরবরাহকারী সমিতির সভাপতি পদে আব্দুল কাদির সুমন বিজয়ী

১১

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন সুনামগঞ্জের মাহবুবুর রহমান

১২

তাহিরপুরে ৮ বছরের এতিম শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ

১৩

জকিগঞ্জে নাজাত ফাউন্ডেশন কর্তৃক দারুল কিরাতের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান

১৪

​সান মারিনোকে হারিয়ে ইউরোপের মাটিতে প্রথম ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ

১৫

ইতিহাস বলছে ২০২৬ বিশ্বকাপ জিতবে না আর্জেন্টিনা! কিন্তু কেন?

১৬

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

১৭

FIFA World Cup 2026 Schedule Revealed

১৮

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

১৯

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।