সবুজ প্রান্ত
৬ নভেম্বর ২০২৪, ৭:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে দিনদুপুরে ব্যবসায়ীর মহিষ ছিনতাই : থানায় মামলা

জকিগঞ্জে দিনদুপুরে এক মাংস ব্যবসায়ীর লক্ষাধিক টাকার মহিষ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার উপজেলার বারঠাকুরী ইউনিয়নের চান্দপুর এলাকায় বিকাল ৪টার সময় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভোক্তভোগী ব্যবসায়ী রফিক আহমদ (৫৩) জকিগঞ্জ পৌরসভার মাইজকান্দি গ্রামের মৃত ময়ুর আলীর ছেলে এবং জকিগঞ্জ বাজারের গোশতের ব্যবসায়ী।
এ ঘটনায় রফিক আহমদ বাদী হয়ে সহিদাবাদ গ্রামের ছুনু মিয়ার ছেলে  কালাম আহমদ (৪০),  আব্দুর রহমান (৪২),  জয়নাল আহমদ (৪৫)  এবং একই গ্রামের কুটু মিয়ার ছেলে আলাই মিয়া (৪০),  জামাল আহমদ (৩৫), আব্দুল হান্নানের ছেলে ময়নুল হক (৩০), নজাই মিয়ার ছেলে লুৎফুর রহমান (৪৫), নোয়াগ্রামের উরফিজ আলীর ছেলে ফেরদৌস আহমদ (৫০), তৈয়ব আলীর ছেলে কটাই মিয়া (৫০), আহাদ আহমদ (৪৫) সহ অজ্ঞাতনামাদের আসামী করে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। 
মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর, বুধবার বারঠাকুরী ইউনিয়নের খাসিরচক এলাকা থেকে মারজান আহমদ ও তাহার পিতা জালাল উদ্দিনের কাছ থেকে বাচ্চা সহ একটি মহিষ ১ লক্ষ ৭০ হাজার টাকায় খরিদ করেন রফিক আহমদ। পরে স্বাক্ষী আব্দুস সালামকে মহিষ গুলো জকিগঞ্জ বাজারে পৌছে দেওয়ার জন্য পাঠালে  রাস্তায় চান্দপুর এলাকায় অপর স্বাক্ষী পিয়ারা বেগমের বসত বাড়ীর সামনে বিকাল ৪ টার সময় ছিনতাই কারীরা আব্দুস সালামের গতিরোধ করে  মারপিট করে বাচ্চা সহ মহিষ নিয়া যায়। 
পরে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে গন্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে মহিষ গুলো উদ্ধার করার চেষ্টা করলে বিবাদীরা মারধরের হুমকি দেয়।
এ ব্যাপারে বারঠাকুরী ইউনিয়ন পরিষদ মহিলা মেম্বার পিয়ারা বেগম বলেন, আমার সামনে কালাম আহমদ সহ কয়েকজন লোক অটোরিকশা (টমটম) গাড়ি থেকে নেমে ঐ মহিষগুলো ছিনিয়ে নেয়। আমি জানতে চাইলে তারা বলে এগুলো চুরি হওয়া মহিষ। পরে খবর নিয়ে জানতে পারি এ মহিষগুলো রফিক আহমদের ক্রয় করা।
এ ব্যাপারে জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম মাহমুদ হাসান রিপন, এ বিষয়ে একটি মামলা দাযের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
এর আগে গত শুক্রবার মানিকপুর ইউনিয়নের পূর্ব মানিকপুর গ্রামের ট্রাক্টর চালক আবুল কালামের বাড়ির গোয়াল ঘরের তালা কেটে চুরচক্র ৫টি গরু চুরি করে নিয়ে যায়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়লেখায় এনসিসি ব্যাংকের উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি

পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত

১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল

আব্দুস সালামের মেম্বারের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলার প্রতিবাদে আটগ্রামে মানববন্ধন

সাংবাদিক আহসান হাবীব লায়েকের কন্যার ইন্তেকাল, দাফন সম্পন্ন

বড়লেখায় সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু গুরুতর আহত ৩ জন

কানাইঘাটে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জ উপজেলা তালামীযের  নতুন কমিটি গঠন : রিয়াদুর রহমান সভাপতি, আহমদুল হক সাধারণ সম্পাদক

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

১০

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

১১

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

১২

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

১৩

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

১৪

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

১৫

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৬

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

১৭

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

১৮

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

১৯

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।