সবুজ প্রান্ত
১৯ নভেম্বর ২০২৪, ৬:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে বিতর্কিত শিক্ষা কর্মকর্তার অপসারণ

ইনকিলাব সংসদের কৃতজ্ঞতা প্রকাশ

বিশ্বনাথ প্রতিনিধি :
বিশ্বনাথে বিতর্কিত শিক্ষা কর্মকর্তাকে অবশেষে অপসারণ করা হয়েছে। ধর্মবিদ্বেষী এই কর্মকর্তাকে অপসারণ করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ইনকিলাব সংসদের সভাপতি মোছন আলী। তিনি আজ গণাধ্যমকর্মীদের সাথে আলাপকালে বলেন, আল্লাহ তাহালার অশেষ মেহেরবানীতে ইনকিলাব সংসদের উদ্যোগে বিশ্বনাথের সর্বস্তরের জনসাধারণের আন্দোলনের ফলে বিশেষ করে গত ১৫ নভেম্বর শুক্রবার ইনকিলাব সংসদ ও তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে ইনকিলাব সংসদের পক্ষ থেকে সংসদ সভাপতি মো.মোছন আলী ৪ দফা কর্মসূচী ঘোষনা করেন এবং ৭ দিনের আল্টিমেটাম দেন। উক্ত ৪ দফা দাবী ৭ দিনের মধ্যে মন্ত্রনালয় এর দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মহোদয় ও প্রশাসন,কতৃপক্ষ মেনে নিয়েছেন এবং বিতর্কিত নাস্তিক শিক্ষা অফিসার কে দ্রুত বিশ্বনাথ থেকে অপসারণ করেছেন এবং বাকী দাবি মেনে নিয়েছেন।
আমরা কর্তৃপক্ষকে ধন্যবাদ ও মোবারক বাদ জানাচ্ছি এর পাশাপাশি ইনকিলাব সংসদ’র সদস্যদের এবং বিশ্বনাথের সর্বস্তরের তৌহিদী জনতা কে মোবারক বাদ জানাচ্ছি। আল্লাহ সহায়ক ইনকিলাব জিন্দাবাদ,ইনকিলাব সংসদ জিন্দাবাদ।
বিশ্বনাথ উপজেলায় প্রাথমিক শিক্ষা অফিসার নিয়োগকৃত মাহমুদুল হককে অপসারণের পর পর তাৎক্ষণিক ইনকিলাব সংসদের সভাপতি মোছন আলীর নেতৃত্বে সৌজন্যে এক সাক্ষাতে মিলিত হন বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এর সাথে।
সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় সুনামগঞ্জ সার্কিট হাউসে ১৮ নভেম্বর সোমবার সন্ধ্যায়। এসময় নেতৃবৃন্দ উপদেষ্টাকে ধন্যবাদ ও উষ্ম অভ্যার্থনা ফুলেল শুভেচ্ছা জানান।
এতে নেতৃবৃন্দের মধ্যে উপস্হিত ছিলেন,বিশ্বনাথ ইনকিলাব সংসদের উপদেষ্টা ও বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন, ইনকিলাব সংসদের উপদেষ্টা কাওছার আহমদ, ইনকিলাব সংসদের সাধারণ সম্পাদক আমজাদ আলী হোসাইন, ইনকিলাব সংসদের অফিস সম্পাদক কবি এস. পি. সেবু, সংসদের নির্বাহী সদস্য মোহাম্মদ আলী হোসাইন ও ছাতকের ইসলামপুর ইউনিয়নের যুবনেতা শামীম আহমদ।
নেতৃবৃন্দ শিক্ষা অফিসার মাহমুদুল হকের অপসারণের সফলতার জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং আন্দোলনের সফলতার জন্য বিশ্বনাথের সর্বস্হরের জনতাকে অভিনন্দন জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

ভুটানে উৎপত্তি হওয়া ভূমিকম্পে মধ্যরাতে কাঁপল সিলেট

১০

বিছনাকান্ধি পাথর সরবরাহকারী সমিতির সভাপতি পদে আব্দুল কাদির সুমন বিজয়ী

১১

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন সুনামগঞ্জের মাহবুবুর রহমান

১২

তাহিরপুরে ৮ বছরের এতিম শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ

১৩

জকিগঞ্জে নাজাত ফাউন্ডেশন কর্তৃক দারুল কিরাতের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান

১৪

​সান মারিনোকে হারিয়ে ইউরোপের মাটিতে প্রথম ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ

১৫

ইতিহাস বলছে ২০২৬ বিশ্বকাপ জিতবে না আর্জেন্টিনা! কিন্তু কেন?

১৬

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

১৭

FIFA World Cup 2026 Schedule Revealed

১৮

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

১৯

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।